বঙ্গবন্ধুর হত্যাকারীরা স্বাধীনতা মেনে নিতে পারেনি: হাসিনা

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০১:২৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর যারা ক্ষমতায় এসেছিলো, তারা মুক্তিযুদ্ধের বিজয়কেই ধ্বংস করতে চেয়েছিলো। তারা দেশের স্বাধীনতা কোনভাবেই মেনে নিতে পারেনি।

মঙ্গলবার সকালে, তৃতীয় ধাপে আরো ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবারকে পাকাঘর ও ঠিকানা ঝুঝিয়ে দেয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। ঈদের উপহার হিসেবে এসব ঘর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। 

আওয়ামী লীগ নেত্রী আরও বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনি এবং স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়েছিলেন। শুধু নিজেদের ভাগ্য বদল করতেই স্বৈরশাসকরা এসেছিলো বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনি, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়েছে। ক্ষমতায় বসে স্বাধীনতাবিরোধী জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে জিয়াউর রহমান। স্বাধীনতার আদর্শ থেকে বিচ্যুত করা হইয়েছিল দেশকে। 

এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ হিসেবে। একদিকে যেমন প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দেশ হিসেবে গড়ে তুলছি অন্যদিকে যারা একবেলা খেতে পায় না, সেই আশ্রয়হীনদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। ধানমন্ত্রী জানান, যে জাতি বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করে সে জাতি কখনো পিছিয়ে থাকতে পারে না।


একাত্তর/এসএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর