প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৯:০৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করতে বৃহস্পতিবার ঢাকায় এক দিনের সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার (২৫ এপ্রিল) নয়াদিল্লিতে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকায় একদিনের সফরে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি নিয়ে যাবেন।

জয়শঙ্করের আসন্ন ঢাকা সফরের বিষয়ে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশে ভারতের সাবেক হাই-কমিশনার শ্রিংলা গণমাধ্যমকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় যাচ্ছেন এবং এটি একদিনের সফর হবে।’

তিনি জানান, জয়শঙ্কর একটি বিশেষ বিমানে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন এবং একই দিন নয়াদিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: সাইবার ঝুঁকি মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত

প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেছেন।

ভারত উচ্চ পর্যায়ের সফর এবং বর্তমান ভারত-বাংলাদেশ সম্পর্ককে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ হিসেবে বিবেচনা করে।


একাত্তর/আরএ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার নির্বাচনী ইশতেহারে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর