হজ ফ্লাইট শুরু ৩১ মে, ভাড়া এক লাখ ৪০ হাজার টাকা

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৪:০৮ পিএম

এ বছর হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৩১ মে। হজে যেতে হাজিদের এক লাখ ৪০ হাজার টাকা ভাড়া দিতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুর আলী।

বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সভাশেষে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের এসব তথ্য জানান।

মাহবুব আলী বলেন, ৭৫ ফ্লাইটে মোট ৩১ হাজার হজযাত্রী এ বছর সৌদি আরব যাবেন। 

ভাড়ার বিষয়ে তিনি বলেন, ফুয়েল খরচ অনেক বেড়েছে। ডাবলেরও অধিক ফুয়েলের দাম বেড়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিমানের ভাড়া দেড় লাখ করে নেওয়া হবে। কিন্তু আমরা হাজিদের কথা চিন্তা করে বিমানের ক্ষতি হলেও ১ লাখ ৪০ হাজার টাকা ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের টয়লেটে মিললো পৌনে চার কোটি টাকার স্বর্ণ

তিনি আরও বলেন, আজকের সভায় আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের ডেডিকেটেড ফ্লাইট থাকবে দুইটি। পৃথিবীর সবচেয়ে বড় বিমানের মধ্যে গত বছরও হাজিদের নেওয়া হয়েছে। এ বছরও নেওয়া হবে। এ বছরও ৭৭৭ ডেডিকেটেড ফ্লাইট হিসেবে নেবো।

সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল, সৌদিয়া এয়ারলাইন্সের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরবিএস  

ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
আগামী বছর হজের খরচ মধ্যবিত্তের নাগালের মধ্য রাখতে চায় সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর