ঈদের শুভেচ্ছার সঙ্গে স্বাস্থ্যবিধির কথাও মনে করালেন রাষ্ট্রপতি

আপডেট : ০৩ মে ২০২২, ১২:১৫ পিএম

ঈদ উৎসবের আমেজে করোনাকে অবহেলা না করে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

নিজে নিজে উৎসব পালন না করে পাড়া-প্রতিবেশি সবাইকে নিয়ে এক সাথে ঈদ উদযাপনেরও আহবান জানান তিনি। ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

গত দুই বছরের মতো এবারো বঙ্গভবনের দরবার হলে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রপতি পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

পরে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। বলেন, করোনার ধাক্কা সামলে এবারই প্রথম এমন স্বতঃস্ফূর্ত ঈদ উদযাপন করছে মানুষ।

তবে, বিশ্বব্যাপী আবারো করোনার সংক্রমণ বাড়ায় সবাইকে সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপনের আহবান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তাই এবার মানুষের মধ্যে বাঁধভাঙা আনন্দ উপভোগের প্রবণতা দেখা দিবে- এটাই স্বাভাবিক।

তবে একটা কথা মনে রাখতে হবে, মহামারি নিয়ন্ত্রণে থাকলেও করোনা ভাইরাস পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে।

তাই চলাফেরা ও জীবনাচারে সাবধানতা অবলম্বন না করলে যেকোনো সময় করোনা পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে।

আনন্দ করতে গিয়ে যেন আমরা বিপদকে ডেকে না আনি। তাই আসুন স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালন করি, দেশকে করোনামুক্ত রাখি’- বলেন তিনি।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত

ঈদের আগে প্রায় ৩৩ হাজার ভূমিহীন, গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার দেয়ার প্রশংসা করেন রাষ্ট্রপতি।

এদিকে, প্রতিবারের মতো এবারো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপহার ফলমূল ও মিষ্টি নিয়ে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই কর্মকর্তা।


একাত্তর/আরবিএস  

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক নানা কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর