বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত

আপডেট : ০৩ মে ২০২২, ১২:০৩ পিএম

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এতে ইমামতি করেছেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মিজানুর রহমান। নামাজে মুকাব্বিরের দায়িত্ব পালন করেছেন জাতীয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে মসজিদের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। মসজিদের প্রবেশ গেটগুলোতে তল্লাশি করে মুসল্লিদের ভেতরে যেতে দেওয়া হয়েছে। প্রবেশ গেট গুলোতে বসানো হয়েছে আর্চওয়ে।

দৃশ্যমান টহল ছাড়াও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

অন্যদিকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জামাত হয়েছে সকাল ৮টায়। ইমামতি করেছেন পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির ছিলেন সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

তৃতীয় জামাত হয়েছে সকাল ৯টায়। ইমামতি করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুকাব্বির ছিলেন খাদেম হাফেজ মো. নাছির উল্লাহ।

চতুর্থ জামাত হয় সকাল ১০টায়। ইমামতি করেন পেশ ইমাম মাওলানা এহসানুল হক, মুকাব্বির থাকবেন খাদেম  মো. শহিদ উল্লাহ।

আরও পড়ুন: মহামারী পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরলো খুশির ঈদ

প্রতিবারের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

পঞ্চম জামাত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমামতি করেন পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম, মুকাব্বির ছিলেন খাদেম মো. রুহুল আমিন।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর