আগামী বছরের জুনে পুরোদমে চালু হবে পায়রা সমুদ্র বন্দর

আপডেট : ০৯ মে ২০২২, ০২:৪৭ পিএম

আর মাত্র এক বছর। ২০২৩ সালের জুনের মধ্যে পুরোদমে চালু হবে পায়রা সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। এতে বছরে আয় হবে অন্তত কয়েক হাজার কোটি টাকা। 

নেয়া হয়েছে ঢাকার সাথে রেলপথে পায়রা বন্দর পর্যন্ত যোগাযোগ স্থাপনের উদ্যোগ। দেশে আমদানি করা পণ্যের অন্তত ৩০ ভাগ এই বন্দর দিয়ে আনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। 

এক দিকে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। অন্যদিকে পায়রা সমুদ্র বন্দর। দুই অবকাঠামোর কল্যাণে পাল্টে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের জনপদ। 

বন্দরের ব্যবহার বাড়াতে বরগুনার আমতলী অংশের কুয়াকাটাগামী মহাসড়ক থেকে পায়রা বন্দর পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ হয়েছে। 

এছাড়া পদ্মা সেতু যুক্ত করে বরিশাল-পটুয়াখালী হয়ে কুয়াকাটা সৈকত পর্যন্ত চার লেন সড়ক ও রেলপথ নির্মাণ হচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ মোহনায় আন্ধারমানিক নদীর তীরে টিয়াখালীতে ১৬ একর জমির ওপর পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর থেকেই সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দরে বহিঃনোঙ্গরে অপারেশনাল কার্যক্রম চলমান রয়েছে। 

ফলশ্রুতিতে ১৬৯টি বিদেশি বাণিজ্যিক জাহাজের অপারেশনাল কার্যক্রম সম্পন্ন করে ৩৫৪ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। এখন বন্দরে চলছে ব্যাপক উন্নয়ন কার্যক্রম। নির্মাণ করা হচ্ছে টার্মিনাল, ইয়ার্ড, জেটি ও কন্টেইনার টার্মিনাল। 

পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল জানান, শিগগিরই ক্যাপিটাল ড্রেজিং শুরু হবে। বেলজিয়ামের একটি প্রতিষ্ঠান এই কাজ করবে। অবকাঠামো নির্মাণ শেষে আগামী বছরের জুনে পুরোদমে চালু হবে এ বন্দর। 

রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে। তবে এর রক্ষণাবেক্ষণের কাজ শেষ হবে ২০২৪ সালের এপ্রিলে। 

পায়রা সমুদ্রবন্দর প্রকল্প বাস্তবায়নের ফলে ইপিজেড, এসইজেড, জাহাজ নির্মাণ এবং মেরামতি খাতে ব্যাপক কর্মক্ষেত্র তৈরি হবে।

বরিশাল, পটুয়াখালী এবং ভোলাসহ দেশের অন্যান্য জেলার মানুষের একদিকে যেমন কর্মসংস্থান হবে, অন্যদিকে তেমন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত হবে।


একাত্তর/এসজে

৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর