প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তি বাড়াচ্ছে অশনি

আপডেট : ০৯ মে ২০২২, ০৭:৫৫ পিএম

ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে অশনি সেই সঙ্গে বাড়াচ্ছে শক্তি। এখন অশনির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার গতকাল ছিল ৮০ কিলোমিটার

তবে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে সেই সঙ্গে ঘূর্ণিঝড় অশনী দিক পরিবর্তন না করলে দেশে খুব বেশি প্রভাব পড়বে না জানিয়েছে আবহাওয়া অফিস

বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো থেকে ঘূর্ণিঝড় অশনির দূরত্ব এখনও প্রায় হাজার কিলোমিটার এখনও ঝড়টির অবস্থান পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে

অশনির গতিপথ এখনও উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ আর ওডিসার দিকেতবে ঘন ঘন গতিপথ বদলাচ্ছে এটি। আর সেটিই ভাবিয়ে তুলছে সবাইকে।

নিম্নচাপটি ঝড়ে পরিণত হবার পর সাগরে কেন্দ্রের ৫৪ কিলোমিটার মধ্যে বাতাসের গতি ছিলো ঘন্টায় ৮০ কিলোমিটার একদিনের ব্যবধানের এর কেন্দ্রের ব্যপ্তি বেড়েছে ৬৪ কিলোমিটার বাতাসে গতিবেগ বেড়েছে ৯ কিলোমিটার

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় অশনি সর্বচ্চ শক্তি নিয়েই এগুচ্ছে পশ্চিম বঙ্গের দিকে তবে পশ্চিমের উপকূলে আসার পর এটি কিছুটা দূর্বল হবে

আবহাওয়াবিদ ছানউল হক মন্ডল জানান, ওডিসা ও পশ্চিম বঙ্গের কাছাকাছি আসার পর যদি কোন কারণে ঝড়টি উত্তর-পূর্ব দিকে গতি পরিবর্তন করে তাহলে বাংলাদেশের জন্য হুমকি হবে তবে, এটি বাংলাদেশে আঘাত হানবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আরও একদিন

তিনি জানান, ঘূর্ণিঝড়টি মঙ্গলবারের মধ্যে তার পথ বদলাতে পারে। এরপর ঝড়টি বাংলাদেশ বা ভারত যে দেশের দিকে মুখ করে এগিয়ে আসুক না কেন, তা কিছুটা দুর্বল হয়ে যেতে পারে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে আঘাত হানার পর অশনির দূর্বল অংশের কিছুটা প্রভাব পড়বে দেশের উপকূলে তাই জলচ্ছাস ও প্রবল বৃষ্টিপাত হতে পারে আর সারাদেশেই কম বেশি বৃষ্টিপাত হবে

এরিমধ্যে অশনির প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: নানাবাড়ি নয়, কাজের খোঁজে বের হয় চার কিশোরী

অশনির প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর, ঢাকাসহ দেশের অন্যান্য স্থানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এরই মধ্যে যেসব জায়গায় বৃষ্টি শুরু হয়েছে তা অব্যাহত থাকতে পারে।



একাত্তর/আরবিএস 

দেশের সাত বিভাগে এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
টানা দুই দিন দেশে চার বার ভূমিকম্পে মানুষ যখন আতঙ্কিত, তখনই এলো আরেক প্রাকৃতিক দুর্যোগর খবর। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে।
চার জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর