নানাবাড়ি নয়, কাজের খোঁজে বের হয় চার কিশোরী

আপডেট : ০৯ মে ২০২২, ০৩:১৬ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৮ মে) সন্ধ্যায় জেলা কারাগার সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নানাবাড়ি বেড়াতে নয়, কাজের খোঁজে বের হয়েছিল ওই চার কিশোরী। পরষ্পরের আত্মীয় চার কিশোরীর বয়স ১২ থেকে ১৪ বছর। তারা পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

রোববার রাতে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানান।

এর আগে শনিবার (৭ মে) চার কিশোরী কমলনগর উপজেলার একটি গ্রাম থেকে একসঙ্গে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু সেই আত্মীয়ের বাড়ি না যাওয়ায় শনিবার রাতে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। 

পুলিশ সুপার বলেন, অভাব-অনটন ও কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয় চার কিশোরী। তারা কাজ করে পরিবারের অভাব-অনটন দূর করতে বাবা-মার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যায়। তারা বাসাবাড়িতে কাজ করে পরিবারকে সাহায্য করতে চেয়েছিল।

সংবাদ সম্মেলনে এসপি বলেন, চার কিশোরী শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় পৌঁছায়। এক কিশোরীকে কান্না করতে দেখে সন্দেহ হয় সিএনজিচালিত অটোরিকশা চালক ফারুকের। তিনি তাদের পরিচিত পুলিশ সদস্য নুরুল ইসলামের জেলা কারাগার সংলগ্ন বাসায় নিয়ে যান।

আরও পড়ুন: ভোজ্যতেল সংকটের যে কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

নুরুল ইসলামের স্ত্রী তার নিকট আত্মীয় রহমানের বাসায় ওই কিশোরীকে রাখেন। কিন্তু তারা ঠিকানা দিতে হয়নি। পরে পুলিশ সদস্য নুরুল ইসলাম কমলনগর থানাকে বিষয়টি জানানোর পরই তাদের উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলন শেষে চার কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর