'দুর্যোগে ঝুঁকিপূর্ণ নারীদের সুরক্ষার ব্যবস্থা নিচ্ছে সরকার'

আপডেট : ১০ মে ২০২২, ০৬:৫৩ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সীমিত সম্পদ সত্ত্বেও বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ নারীদের সুরক্ষায় অনেক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার লিঙ্গ সমতা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে জীবনের সর্বক্ষেত্রে নারীদের সমান সুযোগ দেওয়া হয়েছে। লিঙ্গ সমতা নিশ্চিত করতে বাংলাদেশ বিভিন্ন নীতি, আইন ও নির্দেশিকা প্রণয়ন করেছে।

সরকার জাতীয় বাজেট ব্যবস্থায় জেন্ডার বাজেট প্রবর্তন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এখন দেশের অনেক শীর্ষ পদে নারীরা অধিষ্ঠিত।

আইভরি কোস্টের ফার্স্ট লেডি ডমিনিক উত্তারার আয়োজনে আবিদজানে গত রাতে অনুষ্ঠিত জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডেজার্টফিকেশনের (ইউএনসিসিডি) ১৫তম সম্মেলনের জেন্ডার ককাসের উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নারীদের ওপর বিরূপ প্রভাব ফেলে এবং এর ফলে তাদের জীবন ও জীবিকা হারাতে হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের টেকসই খাদ্য নিরাপত্তাকে বাধাগ্রস্ত করছে এবং এর নারীদের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি করছে। তা সত্ত্বেও, মহিলারা ভূমি ক্ষয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীরা বিভিন্ন উপায়ে ভূমি পুনরুদ্ধার, সুরক্ষা এবং উন্নতিতে অবদান রাখছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা দেশের ভূমি ক্ষয়ের গুরুতর সমস্যা প্রশমনে সাহায্য করবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বৈশ্বিক এজেন্ডাকে সমর্থন করবে। তিনি বলেন, 'আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের, বিশেষ করে মহিলাদের অবস্থার উন্নতির জন্য ইউএনসিসিডি সচিবালয় ও গ্লোবাল মেকানিজমের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি। '

উল্লেখ্য, জেন্ডার ককাসে, আইভরি কোস্টের ফার্স্ট লেডি ডমিনিক উত্তারা এবং জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মদ পুরুষ ও মহিলাদের ওপর মরুকরণ, ভূমির অবক্ষয় এবং খরার বিভেদমূলক প্রভাবগুলোর ওপর একটি নতুন গবেষণা প্রকাশ করেছেন।   ভূমি অবক্ষয়িত হলে নারী এবং মেয়েরা যে অসমান প্রভাবের সম্মুখীন হয় এবং সুযোগ দেওয়া হলে কিভাবে তারা বিশ্বব্যাপী ভূমি পুনরুদ্ধারের প্রচেষ্টার অগ্রভাগে থাকতে পারে সে বিষয়ে গবেষণাটি আলোকপাত করেছে।


একাত্তর/এআর

ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে দুর্যোগ মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রম নিয়ে ঢাকায় শুরু হয়েছে তৃতীয় জাতীয় সংলাপ।
জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝুঁকিতে পড়ছে নারীর প্রজনন স্বাস্থ্য। দুর্যোগপ্রবণ অঞ্চলে ঋতুকালীন সময়ে অনেক নারীর জন্যই স্বাস্থ্যকর ব্যবস্থাপনা থাকে না। এ অব্যবস্থাপনা নারীর জন্য তৈরি...
জলবায়ু বদলের কারণে ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা’য় যুক্ত হচ্ছে দেশের স্বাস্থ্যখাত। এমন খবর জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্যখাতে প্রাথমিকভাবে সহযোগিতা করবে সুইডেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর