জলবায়ুর অভিযোজন পরিকল্পনায় যুক্ত হচ্ছে স্বাস্থ্যখাত: সাবের হোসেন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ পিএম

জলবায়ু বদলের কারণে ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা’য় যুক্ত হচ্ছে দেশের স্বাস্থ্যখাত। এমন খবর জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্যখাতে প্রাথমিকভাবে সহযোগিতা করবে সুইডেন।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় সুইডিশ দূতাবাসের জলবায়ু স্বাস্থ্য ও পরিবেশ গ্রুপের চেয়ারম্যান এবং ফার্স্ট সেক্রেটারি ডা. ড্যানিয়েল নোভাকের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, জলবায়ুর সঙ্গে স্বাস্থ্যখাত জড়িত থাকলেও এনিয়ে আলাদাভাবে কাজ হয়নি। তবে এ বিষয়ে এখন সরকার সচেতন। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বন্যা, সাইক্লোন, সমুদ্রপৃষ্ঠের লবণাক্ততা বেড়ে যাওয়াসহ যেসব সঙ্কট মোকাবিলায় গুরুত্ব দেওয়া হচ্ছে, তার সঙ্গে এখন থেকে জনস্বাস্থ্যের বিষয়টিও যুক্ত করা হবে।

এসময় অন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও জানান সাবের হোসেন চৌধুরী। 

পরিবেশমন্ত্রী বলেন, ঢাকায় সুইডিশ দূতাবাস অনেকদিন ধরে এ বিষয়টি নিয়ে কাজ করছে। তারা আগেও তাদের কিছু সুপারিশ আমাদের জানিয়েছে। কাজেই কীভাবে এ বিষয়টি নিয়ে আমরা সামনের দিকে যেতে পারি, তা নিয়ে আজ তাদের সঙ্গে কথা বলেছি। আমি মনে করি, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্যকে যে ধরনের গুরুত্ব দেওয়া উচিত, আগামীতে সেটা আমরা করতে চাই। আমরা আলাদাভাবে স্বাস্থ্যের এনএপি করবো না, তবে বর্তমানে যে এনএপি আছে, তাতে স্বাস্থ্যের বিষয়টিকে যোগ করতে চাই।

 

একাত্তর/এসি
ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
পাঠ্যপুস্তকে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্রের বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ১০ মার্চ পর্যন্ত ৪৫৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...
বিশ্বের অন্যতম দূষিত নগরী ঢাকায় বায়ু দূষণের মাত্রা আগামী এক বছরের মধ্যে অনেকটা কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর