ডিপোর ঘটনায় গাফিলতি পেলে ব্যবস্থা: কামাল

আপডেট : ০৭ জুন ২০২২, ০১:৪৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে যাদেরই গাফিলতি পাওয়া যাবে তাদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তদন্তের ফলাফল পাওয়ার পর আমরা সেটি নির্ধারণ করবো।

মঙ্গলবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরান ঢাকার ফুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দুটি উচ্চপর্যায়ের তদন্ত দল দুর্ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের ফল প্রকাশ না পাওয়া পর্যন্ত কার গাফিলতি কিংবা নাশকতা বা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা কি না তা বলতে পারছি না। কিছু একটা ঘটেছে, তা না হলে এত প্রাণ যায় না, এটাও আমি বিশ্বাস করি।

তিনি বলেন, আগুনের ঘটনায় কেউ যদি জড়িত থাকে, সে যে দলেরই হোক না কেন তদন্ত সাপেক্ষে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা যে অকুতোভয় সৈনিক, তারা সবসময় এটার প্রমাণ দিয়েছে। এফআর টাওয়ারসহ বিভিন্ন সময় আপনারা দেখেছেন। এখানেও তারা সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক মুহূর্ত তারা দেরি করেননি, ছুটে গিয়েছেন। তারা যথাযথ প্রচেষ্টাই নিয়েছিলেন। দুর্ভাগ্য এতে তাদের ৯ জন নিহত হয়েছেন, তিনজনের মৃতদেহ শনাক্ত হয়নি। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত হয়ে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রভাবশালীদের হাত থাকলে সেক্ষেত্রে নমনীয় হবেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিয়েছেন? উনি সংসদ সদস্যদেরও ছাড়েন না। কাজেই বার্তাটা স্পষ্ট, যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, যদি কারও গাফিলতি দেখা যায়, যদি কেউ কোনোভাবে নাশকতা করে থাকে, তার শাস্তি তাকে পেতেই হবে। তারপর আমরা সেটি নির্ধারণ করবো।

ফায়ার সার্ভিসের সক্ষমতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ঘণ্টা বাজানো ফায়ার সার্ভিস থেকে আধুনিক ফায়ার সার্ভিস নিয়ে আসছি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার সঙ্গে সঙ্গেই উপস্থিত হয়। আগে আমরা দেখতাম ঘটনা শেষ হয়ে গেছে, আগুন নিভে গেছে, তখন ফায়ার সার্ভিস গিয়ে উপস্থিত হতো। পার্থক্যটা এখন এখানেই। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা ফায়ার সার্ভিসকে একটি সক্ষম বাহিনীতে পরিণত করতে পেরেছি এবং ক্রমাগতভাবে আমরা তাদের আরও সক্ষমতা বৃদ্ধি করবো। সর্বাত্মকভাবে তারা যেন অগ্নিনির্বাপণে তারা ভূমিকা রাখতে পারে।

এর আগে নিহত ফায়ার ফাইটার শাকিল তরফদারের মরদেহে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তার জানাজায় অংশ নেন তিনি।


একাত্তর/এসএ

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিকের বেশি মানুষ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর