নয়াদিল্লির হোটেলে আগুনে আহত এক বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২৬, ১২:১০ পিএম

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত ওই বাংলাদেশির নাম নুরুল আমিন (৪৪)। এ নিয়ে আগুনে বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এর আগে গতকাল বুধবার (৩ জুন) সকালে দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি বহুতল ভবনে আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে আবাসিক হোটেল ছিল। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বাকিদের মধ্যে মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন।

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনে মারা যাওয়া বাংলাদেশি নাগরিক মো. নুরুল আমিনের মরদেহ যাতে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা যায়, সেই প্রক্রিয়া সহজতর করতে তারা কাজ করছে।

হাইকমিশন আরও জানায়, এই আগুনে দুটি বাংলাদেশি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবার দুটি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে ম্যাক্স হাসপাতালের কাছেই ওই হোটেলে অবস্থান করছিল।

এর আগে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছিল, আগুনে আহত আটজন বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত অন্যান্য বাংলাদেশিদের শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে হাইকমিশন।

আরবিএস
কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে জড়ো হয়েছেন স্বজনরা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহবান জানিয়েছে ঢাকা। রোববার দুপুরে, এক সং‌ক্ষিপ্ত ব্রিফিং‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর