'পদ্মাসেতু কাণ্ডে বিশ্বব্যাংকের ক্ষমা চাওয়া উচিত'

আপডেট : ১৭ জুন ২০২২, ০১:৫৫ পিএম

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক যা করেছে তার জন্য সংস্থাটির ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। 

বিশ্বব্যাংকের কারণে যারা হয়রানির শিকার হয়েছে তাদেরও ওই সংস্থার ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে তিনি মনে করেন। 

বৃহস্পতিবার (১৬ জুন)  মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘তাদের (বিশ্বব্যাংক) অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। তাদের নিশ্চয়ই দুঃখ হওয়া উচিত যে তারা এত অন্যায় কাজ করেছে! বড় প্রতিষ্ঠান যে সব সময় ভালো করে বিষয়টি তা না। এর কোনো নিশ্চয়তা নেই। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিথ্যা অভিযোগে বহু লোককে তারা (বিশ্বব্যাংক) জ্বালাতন করেছে। তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত। যে লোকগুলোকে বিশ্বব্যাংক হয়রানি করেছে, হেস্তনেস্ত করেছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর তাদের ক্ষমা চাওয়া উচিত এবং বলা উচিত যে আমরা খুব অন্যায় কাজ করেছি। ’ 

ক্ষমা চাওয়ার দাবির বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংককে কোনো চিঠি দেবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অত তাড়াহুড়াতে নাই। তাদের মনোভাব থাকা উচিত যে তারা অন্যায় করেছে। দোষ স্বীকার করে নিলে কোনো ক্ষতি নেই। ’


একাত্তর/এআর

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতে অবস্থানরত দণ্ডিত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আর হেয় প্রতিপন্ন না করার বিষয়ে আশ্বস্ত হয়েছে ঢাকা। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর