রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে তিনগুণের বেশি

আপডেট : ০৪ মে ২০২১, ০৫:০৭ পিএম

মিয়ানমারে সেনা অভ্যুথানের পর থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র তথ্য মতে, চলতি বছরের প্রথম দুই মাসের তুলনায়, মার্চ এপ্রিলে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে তিন গুণেরও বেশি।

বিজিবি সূত্র আরো জানায়, শুধু এপ্রিল মাসেই ১০৪ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে। তবে এরই মধ্যে কক্সবাজার সীমান্ত দিয়ে প্রবেশ করা ৩১ জন রোহিঙ্গা টেকনাফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ২১ এপ্রিল থেকে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ নতুন করে আর একজন রোহিঙ্গাকেও গ্রহণ করতে রাজি নয়। ভাসানচর এবং টেকনাফ থেকে সকল রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

টেকনাফের ক্যাম্পগুলোতে প্রতি বর্গ মাইলে ৮৪ হাজার রোহিঙ্গা বাস করছে। সেজন্য ভাসানচরে কিছু রোহিঙ্গা স্থানান্তর করা হচ্ছে।

রোহিঙ্গারা ভাসানচরে যেতে খুবই আগ্রহী; কিন্তু ভাসানচর কোনভাবেই রোহিঙ্গাদের স্থায়ী আবাসস্থল নয়, বলেন পররাষ্ট্র মন্ত্রী। তিনি আরো বলেন, আমরা চাই না তারা এখানে অনেক দিন থাকুক, আমরা চাই তারা তাদের নিজের দেশ মিয়ানমারে ফিরে যাবে।

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বারবার চেষ্টা করলেও, মিয়ানমারের নতুন সামরিক সরকারের কাছ থেকে কোন সাড়া পায়নি বাংলাদেশে। পররাষ্ট্রমন্ত্রী জানান, 'সামরিক সরকার বিভিন্নভাবে জানিয়েছে, পূর্ববর্তী সরকারের চুক্তি এবং ব্যবস্থাপনাগুলো তারা মেনে চলবে। তার মানে তারা তাদের লোকগুলোকে ফেরত নিয়ে যাবে।'

মিয়ানমারে সামরিক সরকারের সাথে নতুন করে বাংলাদেশের কোন কূটনৈতিক যোগাযোগ হয়নি। তবে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের প্রতিরক্ষা দিবস উৎযাপনে বাংলাদেশ থেকে প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল বলে জানা যায়। 


একাত্তর/এমএইচএ

নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর