নারী পুলিশ সদস্যদের জন্য আলাদা ব্যারাক হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২২, ০৬:০৬ পিএম

দেশে ১৫ হাজারেরও বেশি নারী পুলিশ কাজ করছে। তাই নারীদের জন্য আলাদা নারী পুলিশ ব্যারাক নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) বিকেল সাড়ে তিনটায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পদ্মাসেতু ও এর আশপাশের নিরাপত্তার জন্য নির্মিত পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণ থানার উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ছয়টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষের অনুষ্ঠানের অর্থ দিয়ে ঘর তৈরি করে দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে পুলিশ।

তিনি জানান, পুলিশ বাহিনীর জন্য কমিউনিটি ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া জরাজীর্ণ অবস্থায় পুলিশের ব্যরাকগুলো ছিলো, সেগুলোর সংস্কার করার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের সময় পুলিশ সদস্যদের হত্যা করেছে। বাস, রেল ও লঞ্চে আগুন দিয়েছে।

আরও পড়ুন: সিলেটে নতুন সমস্যায় বানভাসিরা, মিলছে না দাফনের জায়গা

এসময় সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, গুজব ছড়ানো, মাদক, এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তাগাদা দেন প্রধানমন্ত্রী।


একাত্তর/আরএ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর