‘পদ্মা সেতু আমাদের অহংকার, গর্ব, সক্ষমতা ও মর্যাদার প্রতীক’

আপডেট : ২৫ জুন ২০২২, ০৭:৩৪ পিএম

বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহার কংক্রিটের একটি অবকাঠামোই নয়, এ সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতা আর মর্যাদার প্রতীক।

তিনি বলেন, বিশ্বের কাছে আমরা প্রমাণ করেছি, ‘আমরাও পারি’। পদ্মা সেতু তাই আত্মমর্যাদা ও বাঙালির সক্ষমতা প্রমাণের সেতু শুধু নয়, পুরো জাতিকে অপমান করার প্রতিশোধও। দেশের জনগণই আমার সাহসের ঠিকানা। আমি তাঁদের স্যালুট জানাই।

শনিবার সকালে মাওয়া প্রান্তে বহুল প্রত্যাশার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আজ দেশের মানুষ গর্বিত। সেই সঙ্গে আমিও গর্বিত, উদ্বেলিত। অনেক বাধা উপেক্ষা করে, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে, আমরা এই সেতু নির্মাণে সক্ষম হয়েছি।

সকাল ১০টা ৫০ মিনিটে মাওয়া প্রান্তের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, অনেক বাধা আর বিপত্তি উপেক্ষা করেই, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে, আমরা আজ এই পদ্মা সেতু নির্মাণ করেছি। এই সেতু শুধু একটি সেতু নয়, এই সেতু যে দুই পারের বন্ধন সৃষ্টি করেছে তা নয়।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। জাতীয় তিন নেতার প্রতি শ্রদ্ধা জানাই। '৭৫-এর ১৫ আগস্টের ঘাতকের বুলেটে নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 

image


পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেতু নির্মাণের পরিকল্পনা পর্যায়ে মিথ্যা অপবাদ দেওয়া হয়। সেই অপবাদ সহ্য করেছেন আমার পরিবারের সদস্য ছোটবোন শেখ রেহানা, তার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক, আমার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল, আমার অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ কয়েকজন সহকর্মী। তারা চরম মানসিক যন্ত্রণার শিকার হয়েছিলেন। আমি তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।

শেখ হাসিনা এ সময় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যারা এই পদ্মা সেতুর জন্য জমি দান করেছেন, তাদের এ ত্যাগের জন্য ধন্যবাদ জানাই। বক্তব্যে প্রধানমন্ত্রী শুরুর দিকে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে পদ্মা সেতু নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। 

সরকার প্রধান বলেন, পদ্মা আর ১০টা সাধারণ নদীর মতো নয়। ভরা বর্ষায় পদ্মা নদীর পানির প্রবাহ প্রতি সেকেন্ডে চার থেকে সাড়ে চার ঘন মিটার। আমাজনের পর পদ্মা বিশ্বের সবচেয়ে স্রোতস্বিনী নদী। প্রযুক্তি ও কারিগরি বিষয় বিবেচনায় নিলে এর বাস্তবায়ন ছিল সত্যিই একটা দুরূহ চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সেতুর নির্মাণ কাজ শেষ করতে হয়েছে।

তিন আরও বলেন, পদ্মা সেতু নির্মাণ কাজের গুণগত মানে কোনো আপস করা হয়নি। এই সেতু নির্মিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে। সম্পূর্ণস্বচ্ছতা বজায় রেখে পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সর্বোচ্চ মান বজায় রেখে। 

পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানো ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম। সর্বোচ্চ ১২২ মিটার গভীর পর্যন্ত এই সেতুর পাইল বসানো হয়েছে। ভূমিকম্প প্রতিরোধ বিবেচনায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এ রকম আরও বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে এই সেতুর নির্মাণ পদ্ধতি বিশ্বজুড়ে প্রকৌশলবিদ্যার পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হবে- এটা নিশ্চিত। এ বিশাল কর্মযজ্ঞ থেকে বড় প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন আমাদের দেশের প্রকৌশলীরা। ভবিষ্যতে নিজেরাই এ ধরনের জটিল সেতু বা অবকাঠামো নির্মাণ করতে সক্ষম হবো আমরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেতু নির্মাণ যেমন, তেমনি আঁকাবাঁকা, খরস্রোতা উন্মত্ত পদ্মা নদীকে শাসনে রাখাটাও একটা কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জও সফলভাবে মোকাবিলা করে নদীর দুই পাড়কে সুরক্ষিত করার ব্যবস্থা করা হয়েছে। সেতুর উভয় দিকে রয়েছে উন্নত ব্যবস্থাপনাসমৃদ্ধ ও দৃষ্টিনন্দন সার্ভিস এরিয়া।

image


ষড়যন্ত্রের কারণে সেতু নির্মাণে দুই বছর দেরি হয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তবে আমরা হতাশ হইনি। হতোদ্যম হইনি। সব অন্ধকার ভেদ করে আলোর পথে যাত্রা করতে সক্ষম হয়েছি। আজকে পদ্মার বুকে জ্বলে ওঠে লাল নীল সবুজ আলোর ঝলকানি। বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবে না। কেউ দাবায়ে রাখতে পারেনি। 

তিনি আরও বলেন, সর্বোচ্চ মান বজায় রেখে নির্মাণ করা হয়েছে পদ্মা সেতু। সর্বোচ্চ ১২২ মিটার গভীর পর্যন্ত পাইল বসানো হয়েছে, যা বিশ্বের আর কোনো সেতুতে ব্যবহৃত হয়নি। আরও নানা কারণে এই সেতুর নির্মাণশৈলী প্রকৌশলের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হবে বলে আমি বিশ্বাস করি। কারণ এটি আশ্চর্য একটি নির্মাণ। এর থেকে অনেক কিছু শেখার রয়েছে। ভবিষ্যতে এ থেকে জ্ঞান নিয়ে অনেক স্থাপনা করতে পারবে। সে সক্ষমতা আমরা অর্জন করেছি।

বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেদিন শুধু আমার পাশে দাঁড়াননি, অর্থ দিয়েছিলেন। আমরা বলেছিলাম, বাজেট থেকে করব। ওটা তো জনগণেরই টাকা। আমি জানি না, সেদিন যারা বলেছিলেন নিজস্ব অর্থায়নে হবে না, এটি স্বপ্নমাত্র, তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাদের চিন্তার দৈন্য আছে, আত্মবিশ্বাসের দৈন্য আছে। কিন্তু আজ হয়তো তাদেরও আত্মবিশ্বাস হবে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে প্রমাণ হলো বাংলাদেশ পারে: শেখ হাসিনা

সরকার প্রধান বলেন, বিদেশি এক সাংবাদিক বলেছিলেন, আপনাদের তো সম্পদ নেই। বাংলাদেশ কীভাবে গড়বেন? বঙ্গবন্ধু বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে। তাদের দিয়েই দেশ গড়ব। আজ একইভাবে বাংলাদেশের মানুষ পদ্মা সেতু গড়েছে। বাংলাদেশের অর্থনীতি ধসে পড়েনি। বরং করোনা মোকাবিলা করেও বাংলাদেশের অর্থনীতি গতিশীল। আজ সমগ্র বিশ্বের কাছে জাতি প্রমাণ করেছে, বাংলাদেশ সমৃদ্ধ, আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল। বাংলাদেশের জনগণেই আমার সাহস। জনগণকে আমি স্যালুট জানাই।

পদ্মা বহুমুখী সেতুটি উদ্বোধন করতে শনিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারযোগে সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়া পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করেন।


একাত্তর/এআর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর