রাজধানীতে কলেরা টিকার কর্মসূচি শুরু

আপডেট : ২৬ জুন ২০২২, ০৪:১১ পিএম

ডায়রিয়া ও কলেরা ঠেকাতে রাজধানীতে শুরু হলো কলেরা টিকা কর্মসূচি। পাঁচটি স্থানে শুরু হওয়া এই টিকা কর্মসূচি বলতে আগামী দুই জুলাই পর্যন্ত।

রোববার (২৬ জুন) দুপুর দুইটার দিকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহি মালেক।

রাজধানীর যে এলাকাগুলোতে এই টিকা কর্মসূচি শুরু করা হয়েছে সেগুলো হলো- যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর এবং দক্ষিণখান।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) জানিয়েছে, মুখে খাওয়ার এই টিকা অন্তঃসত্ত্বা নারী ছাড়া এক বছর বয়স থেকে সব বয়সের মানুষকে দেওয়া হবে। এছাড়াও এই কর্মসূচির আওতায় রাজধানীর সবচেয়ে বেশি সংক্রমিত এলাকাগুলোর ২৩ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশুদের রোটা ভাইরাস ও কলেরাসহ নানা রোগের সংক্রমণ এই সময় আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। যা গেলো ৬০-৭০ বছরের মধ্যে সর্বোচ্চ। সবচেয়ে বেশি সংক্রমণ প্রবণ এলাকা রাজধানীর যাত্রাবাড়ী, সবুজবাগ, মোহাম্মদপুর, মিরপুর এবং দক্ষিণখান। 

আইসিডিডিআরবির সিনিয়র সাইন্টিস্ট ডা. ফেরদৌসী কাদরী জানিয়েছেন, প্রথম ধাপে ২৩ লাখ মানুষ মুখে খাওয়ার এই টিকা পাবে। কেন্দ্রে গেলেই টিকা পাওয়া যাবে। 

তিনি আরও জানান, কলেরা টিকার প্রথম ডোজের ১৪ থেকে ৩০ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। মুখে খাওয়ার এই কলেরা টিকার আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং টিকাদান কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে আইসিডিডিআর,বি দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে দেশে হটাৎ করেই বেড়ে যায় ডায়রিয়া সংক্রমণ। ফেব্রুয়ারি-মার্চের পর থেকে ধীরে ধীরে ভয়াবহ আকার রূপ নেয়। মে মাসে বমি আর পাতলা পায়খানার উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ৪০০ রোগী। আর জুনের মাঝামাঝি পর্যন্ত মৃত্যুও হয় ৩৫ থেকে ৪০ জনের।



একাত্তর/এনএ/এসি

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপিল করার সুযোগ নেই; তিনি দেশে ফিরলেই সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড....
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক সদস্য এবং গোয়েন্দা ঘাঁটির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলোতে অতি...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
ছুটিতে দেশে ফেরার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ও সহোদর ভাই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর