কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১০:৩১ পিএম

কবি হেলাল হাফিজকে আবারও রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

কবি হেলাল হাফিজ নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কয়েকদিন ধরে শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। আজ সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে আসে আমাকে। ভর্তি হলাম এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।'

অসুখের বিষয়ে জানতে চাইলে কবি বলেন, 'প্রধানত চোখের অসুবিধা, খেতে পারি না, আর হাঁটাচলায় কষ্ট।'

এছাড়া এই কবির কিডনির সমস্যা, গ্লুকোমা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যাও আছে।

এর আগে বার্ধক্যজনিত জটিলতার কারণে গত বছর আগস্টে সিএমএইচে ভর্তি করা হয়েছিল কবি হেলাল হাফিজকে।

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই 'যে জলে আগুন জ্বলে' প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।


একাত্তর/এআর

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে দেশের হাসপাতাল ও ক্লিনিকসমূহে চিকিৎসা সেবা নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটির সময়ে সরকারি ও...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৭৬ জন।
দুস্থ ও অসহায় রোগীদের পাশে দাঁড়াতে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
হাসপাতালে বসেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পাচ্ছেন সারাদেশের ক্যান্সার ও কিডনিসহ ছয় ধরনের অসংক্রামক রোগীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর