উৎপাদনের সঙ্গে রপ্তানি বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৪:৩৭ পিএম

উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে শ্রম বাজারের চাহিদা উপযোগী করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি। 

রোববার (৩১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম গভর্নিং বোর্ড সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তরুণদের চাকরির পেছনে ছোটার দরকার নেই। বরং চাকরি দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। কৃষি, প্রযুক্তিসহ সব ক্ষেত্রে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। নিয়মমাফিক পড়াশোনার গণ্ডিতে যেন মেধা সীমিত হয়ে না থাকে সেই লক্ষে যুব সমাজকে সুদক্ষ কারিগর হিসেবে গড়ে তুলে মেধার বিকাশ নিশ্চিত করতে হবে।  

শেখ হাসিনা বলেন, অনেক দেশ এখন বয়বৃদ্ধের দেশে পরিণত হয়েছে। আমাদের বিশাল যুবসমাজকে বিভিন্ন দেশের জন্য দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।     

তিনি আরও বলেন, করোনা সঙ্কটের পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার চক্রে নানা রকম অসুবিধা সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। তারপরও দেশ ও মানুষের কল্যাণে নিশ্চিত করে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত আছে।  


একাত্তর/ এনএ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর