আরও ১৫ লাখ ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৯:৪৯ পিএম

বাংলাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরকে টিকা দিতে এবং দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে সম্পূর্ণ ভ্যাকসিনের আওতায় আনতে বাংলাদেশকে আরও ১৫ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র।

সোমবার (৮ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের ৫-১১ বছর বয়সী শিশুদের সুরক্ষায় ভ্যাকসিন প্রদানের আওতা সম্প্রসারণে সহায়তার জন্য কোভ্যাক্সের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে শিশুদের জন্য তৈরি ফাইজারের আরও ১.৫ মিলিয়ন ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন অনুদান দিয়েছে। 

আরও পড়ুন: নতুন ভাড়া নিয়ে বিপাকে যাত্রী ও বাসমালিক দু’পক্ষই

এ সপ্তাহের চালানটি ছোট শিশুদের জন্য অনুদান দেয়া ভ্যাকসিনের দ্বিতীয় চালান এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মোট ভ্যাকসিন অনুদানের পরিমাণ দাঁড়ালো ৭৫ মিলিয়ন (৭ কোটি ৫০ লক্ষ) ডোজের বেশি। 

বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায় থেকে প্রাপ্ত কোভিড-১৯ ভ্যাকসিন অনুদানের দুই-তৃতীয়াংশেরও বেশি এসেছে যুক্তরাষ্ট্র ও আমেরিকার জনগণের পক্ষ থেকে।

জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে ৫১ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারী ও অন্যান্য কর্মীদের জন্য নিরাপদ ভ্যাকসিন প্রদান প্রশিক্ষণ এবং বাংলাদেশের ৬৪টি জেলায় কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম গ্রহণে সহায়তা করা। 

যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও ৮,০০০টি ভ্যাকসিন বহন বাক্স অনুদান দেয়ার পাশাপাশি ৪ কোটি ৭০ লক্ষ ভ্যাকসিন সরাসরি প্রদানের লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৫ কোটি ৭০ লক্ষ ডোজ ভ্যাকসিন পরিবহনে সহায়তা করেছে।

বাংলাদেশে কোভিড-১৯ বিষয়ে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে। বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমের আওতায় কোভিড-১৯’র টিকার অতি-শীতলীকৃত মজুদ, পরিবহন ও নিরাপদ ব্যবহারবিধি অনুসরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার অনুদান দিয়েছে দেশটি।


একাত্তর/এআর

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর