নতুন ভাড়া নিয়ে বিপাকে যাত্রী ও বাসমালিক দু’পক্ষই

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৭:৩৪ পিএম

এদিকে নতুন বাস ভাড়া নিয়ে বিপাকে যাত্রী ও বাস মালিক দুইপক্ষই। একলাফে অনেকটাভাড়া বাড়ায় কমে গেছে যাত্রী। ফলেফাঁকা রাজধানীর বাসস্ট্যান্ডগুলো।

যাত্রীরা বলছেন, অতি প্রয়োজন ছাড়া তারাআর দূরের যাত্রায় যাচ্ছেন না। যাত্রীকম হওয়ায় অনেক ক্ষেত্রে ভাড়া কমিয়ে দিচ্ছেন বাস মালিকরা।

অনেকটাই ফাকা মহাখালি বাস টার্মিনাল। স্ট্যান্ডে আছে পর্যাপ্ত বাস। কিন্তু যাত্রীর সংখ্যা কম হওয়ায় ট্রিপকমাতে বাধ্য হচ্ছে বাসগুলো। একইচিত্র ছিলো গাবতলি বাস টার্মিনালেও।

কাউন্টার কর্তৃপক্ষ বলছে, যাত্রীরা এখন নতুন ভাড়াতে আর টিকেট কিনতে চাইছেন না। তারা বিকল্প উপায়ে যাবার চেষ্টা করছেন। ফলে যাত্রী সংখ্যা কমে গেছে।

অথচ ব্যবসা সচল রাখতে বাস চালু রাখতেও বাধ্য হচ্ছেবাস মালিকরা। যাত্রী কমে যাবার কারণে সরকার নির্ধারিত নতুন ভাড়ার চাইতে ভাড়া কমরাখতে শুরু করেছেন তারা।

সোমবার গাবতলীতে গিয়ে দেখা হয় এক যাত্রীর সঙ্গে, তারগন্তব্য সাতক্ষীরা। নির্ধারতি নতুন ভাড়া ৭৯৮ টাকা। দরদাম শেষে ৭০০ টাকাতেই তিনি পেয়ে যান বাসের টিকেট।

এমন চিত্র প্রায় সব রুটেই দেখা গেছে। কয়েকটি পরিবহনেরবাস ঘুরেও দেখা গেলো যাত্রী সংখ্যা অনেক কম। কাউন্টার থেকে জানালে, ভাড়া বাড়ার পরউভয় সংকটে পড়েছে তারা।

অন্যদিকে যাত্রীরা বলছেন, বাড়তি ভাড়া তাদের অনেকটাই চাপেফেলে দিয়েছে। বিশেষকরে স্বল্প আয়ের মানুষদের কাছে এই ভাড়াকে ‘মরার উপর খাড়ার ঘা’ বলছেন যাত্রীরা।

যাত্রী কম হলেও কেউ যাতে বাড়তি ভাড়া আদায় করতে না পারেসেটি নজরদারি চালাতে টার্মিনালগুলোতে ছিলো বিআরটিএ-এর ভ্রাম্যমানআদালতের অভিযান।

সব মিলে নতুন ভাড়া কার্যকরের পর থেকে যাত্রী ও মালিক দুইপক্ষই বিপাকে পড়েছেন। এভাবেচলতে থাকলে হুমকিতে পড়বে পরিবহন সেক্টর, বলছেন সংশ্লিষ্টরা।



একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর