গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা শুরু

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০১:৫১ পিএম

দেশের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (১৩ জুলাই)  বেলা ১২টায় রাজধানীসহ সারাদেশের কেন্দ্রগুলোতে একযোগে শুরু হওয়া এক ঘণ্টার এ পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯টি কেন্দ্রে মোট ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী ‘বি’ ইউনিটের এ ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন। 

ভর্তি পরীক্ষা ঘিরে দেশের সবগুলো কেন্দ্র আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে বলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি সূত্রে জানা গেছে। ভর্তি পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম প্রস্তুত থাকার নির্দেশনা রয়েছে। 

কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদারে রয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন করেছেন ২ লাখ ৯৪ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। 

এরমধ্যে ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৫ হাজার ৬৩৭ জন। ‘বি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৭১৯টি।


একাত্তর/এআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত 'প্রযুক্তি ইউনিট' এর ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট শুক্রবার।রোববার (৩০ মে) উপাচার্য অধ্যাপক ড. মো....
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর