ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ আগস্ট

আপডেট : ৩০ মে ২০২১, ০৪:৫৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত 'প্রযুক্তি ইউনিট' এর ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট শুক্রবার।

রোববার (৩০ মে) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে 'প্রযুক্তি ইউনিট' এর ভর্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে। 

এই ইউনিটে অনলাইনে ভর্তির আবেদন আগামী ১০ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে বলে এ সভায় সিদ্ধান্ত হয়। আবেদনের টাকা জমা দেওয়া যাবে আগামী ১৬ জুলাই দুপুর ২ টা পর্যন্ত। আর প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১ আগস্ট বিকেল ৩ টা থেকে ২০ আগস্ট সকাল ৯ টা পর্যন্ত। 

ভর্তির আবেদন ফি আগের মতই ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।  

ভর্তিচ্ছু আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল নূন্যতম ৬.৫০ এবং আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে। 

আরও পড়ুন: আবারো বাড়লো ‘লকডাউন’, বহাল থাকবে পূর্বের বিধি-নিষেধ


একাত্তর/এসজে 

বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দিয়েছে সরকার।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে...
‎প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান। 
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনসহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠেয় ছাত্র সংসদ নির্বাচনগুলো আগামী জাতীয় নির্বাচনের জন্য মডেল হয়ে থাকবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর