শিক্ষা ব্যবস্থায় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক বিষয় থাকতে পারে না: শিক্ষামন্ত্রী

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১১:৩৬ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক বিষয় থাকতে পারে না। শিক্ষা ব্যবস্থায় যে সাম্প্রদায়িকীকরণ হয়েছে তা সত্য এবং এ থেকে উত্তরণের চেষ্টা করছি।

রোববার (২১ আগস্ট) গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে ‘শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িকতা ও মৌলবাদ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। খবর বাসসের।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বীজ বপনের জন্য নতুন কারিকুলাম সাজাচ্ছি। এজন্য নতুন কারিকুলাম নিয়ে গত কয়েক বছর কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, আগামী বছর পুরোটাই পাঠ্যসূচির পরিমার্জন করতে থাকবো। চাই শিক্ষার্থীরা পড়ে পড়ে শিখুক; সে অনুযায়ী বইগুলো তৈরি করা হয়েছে। ইতিহাস ও বাংলা সাহিত্যকে সাম্প্রদায়িকতা মুক্ত করার উদ্যোগ নিয়েছি আগামী পাঠ্যসূচিতে। আগামী বছর আরো পরিমার্জন করবো।

আরও পড়ুন: এখনও ক্ষতিপূরণ চান সেই জজ মিয়া

তিনি আরো বলেন, শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলামের একটি পাইলট প্রোগ্রাম শুরু হয়েছে। এর আওতায় এখন অনেক কিছু নতুন যুক্ত হতে যাচ্ছে। আমরা ’৭১ এর মুক্তিযুদ্ধ ও ’৭২ এর চেতনার ভিত্তিতেই নতুন পাঠ্যসূচি প্রণয়ন করছি।


একাত্তর/আরএ

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন ও তথ্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে।
বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড়ো মাধ্যম শিক্ষা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর