প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সতর্ক থাকার আহবান রাষ্ট্রপতির

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১১:১০ পিএম

পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য ও পলিথিন ব্যবহারে জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ সকলকে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য ও পলিথিনের ব্যবহার যাতে হাওর এলাকার পর্যটনের পরিবেশ নষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে হবে।  পরিবেশ রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। খবর বাসসের।

কিশোরগঞ্জের তিন উপজেলায় চারদিনের সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি অষ্টগ্রামে পেশাজীবী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

রাষ্ট্রপতি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের উদ্দেশ্য বলেন, হাওরের উন্নয়ন নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে।

পরিবেশকে রক্ষা করে অর্থনীতি ও জীবন মানের কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

রাজনীতিবিদদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, আপনারা জনগণ ও ভোটারদেরকে প্রশ্ন করুন আপনাদের প্রতি তাদের কোনো অভিযোগ আছে কিনা।

আরও পড়ুন: মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং দেয়া হোক: কাদের

রাষ্ট্রপ্রধান বলেন, তাহলে জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে সুসম্পর্ক এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

বিশ্বজুড়ে পরিবেশ-বিষয়ক চিন্তাধারায় টেকসই উন্নয়নের ধারণা শক্তিশালী হয়েছে বলে উল্লেখ করে হামিদ বলেন, পরিবেশ ধ্বংস করে যাতে উন্নয়ন না করা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।


একাত্তর/আরএ

পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ (৫ জুন) পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর