প্রতিষ্ঠানভিত্তিক কোচিং ব্যবস্থা আসছে: শিক্ষামন্ত্রী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০২:১৯ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,‌ ‌‘প্রস্তাবিত আইনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।’

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রায় প্রত্যেকটি স্কুলেই শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি। অনেক সময় সেখানে প্রত্যেক শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীকে সমানভাবে নজর দেওয়া সম্ভব হয় না এবং তাতে অনেকে হয়তো কিছুটা পিছিয়ে পড়তে পারে। অনেকেরই বাবা-মা হয়তো কর্মজীবী, তাই বাড়িতে সেই সহযোগিতাটুকু দেওয়ার মতো কেউ থাকেন না। সেক্ষেত্রে কখনও কখনও কোচিংয়ের দরকার হতে পারে। কিন্তু আমরা তার বিকল্প হিসেবেও প্রতিষ্ঠানভিত্তিক, তথা শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলেছি আইনে। দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, সেগুলোর প্রস্তুতির জন্য কোচিং দরকার হয়।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ ক্লাসে না পড়িয়ে শিক্ষার্থীদের বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে, সেখানে না পড়লে তাকে ফেল করিয়ে দেয় অথবা কম নম্বর দেওয়া হয়, এটি একেবারেই অনৈতিক, এটি নিষিদ্ধ করা হয়েছে। কোনও শিক্ষক নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবেন না।’

টুর্নামেন্টের উদ্ধোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, চাঁদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।


একাত্তর/এআর

দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর