শর্ত সাপেক্ষে ভিসা দেয়ার খবর মিথ্যা ও উদ্ভট: আইজিপি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৫ পিএম

শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হয়েছে- এমন বক্তব্যকে মিথ্যা ও উদ্ভট বলেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। 

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, পুলিশি নিপীড়নের বিষয়ে বিরোধীদলের অভিযোগ ভিত্তিহীন। বাংলাদেশের পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। 

নিউইয়র্কে সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন আইজিপি বেনজীর আহমেদ। জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ছাড়াও এবার তিনি যোগ দিয়েছেন একটি নাগরিক সংবর্ধনায়। 

সবশেষ স্থানীয় সময় শুক্রবার, জাতিসংঘের পুলিশ প্রধান লুইস লিবেরিও কারিলহোর সঙ্গে দ্বিপাক্ষিক একটি বৈঠক করেন তিনি। 

জাতিসংঘ সদরদপ্তরে হওয়া এই বৈঠক শেষে তিনি একাত্তর টেলিভিশনকে বলেন, নানা কারণে এবার তার আমেরিকা সফর অনেকটাই ভিন্ন।

র‌্যাবসহ তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আসলেই কি তাকে শর্ত সাপেক্ষে ভিসা দেয়া হয়েছে, এমন প্রশ্ন রাখা হয়েছিলো বিশেষ এই সাক্ষাৎকারে। 

জবাবে বেনজীর আহমেদ বলেন, এ ধরনের উদ্ভট আর মিথ্যা আর কিছু হতে পারে না। মার্কিন ভিসায় এ ধরনের কোন শর্তের কথা উল্লেখ নেই। 

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বিরোধীপক্ষের ওপর পুলিশী নিপীড়নের অভিযোগকে ভিত্তিহীন বললেন পুলিশ প্রধান। 

আইজিপি বেনজীর আহমেদ বলেন, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। 

তিনি মনে করেন, তার এবং র‌্যাবের ওপর দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি রাষ্ট্রীয়ভাবেই সমাধান হয়ে যাবে। 

image


এদিকে জাতিসংঘ পুলিশ প্রধানের সঙ্গে বৈঠকে বেনজীর বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের যে কোনও প্রয়োজনে সাড়া দিতে বাংলাদেশ পুলিশ সদা প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: চা শ্রমিকদের ঘর দেয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

বিশেষ করে আফ্রিকার ঝুঁকিপূর্ণ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের দক্ষ ও পেশাদারি বিশেষায়িত ইউনিট মোতায়েনের অনুরোধ জানান আইজিপি।

এক্ষেত্রে তিনি সোয়াট, ক্যানাইন, রিভারাইন ও গার্ড পুলিশ এবং ফরেনসিক ইউনিটসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিট মোতায়েন এবং জাতিসংঘ পুলিশের জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রশিক্ষণ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরেন।


একাত্তর/এসি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।  
আগামী দিনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর