নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল চারটায় নয়াদিল্লির হোটেল আইটিসি মাউরায় শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের একটি চার্টার্ড ফ্লাইট স্থানীয় দুপুর ১২টা পাঁচ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে শেখ হাসিনার জন্য ছিলো লাল গালিচা এবং একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্য আর বাদ্যযন্ত্র পরিবেশন করে তাকে অভ্যর্থনা জানায়।

নয়াদিল্লির পালাম বিমানবন্দরে সব ধরনের আনুষ্ঠানিকতা সেখান থেকে শেষে বিশেষ বহরে শেখ হাসিনাকে নেয়া হয় হোটেল আইটিসি মাউরায়। সফরের চারদিন সেখানেই থাকবেন তিনি।

৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন এবং তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হবে।

এদিন হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবার পাশাপাশি ওয়ান টু ওয়ান বৈঠক করবেন।

দ্বিপাক্ষিক আলোচনার পর, দুই প্রতিবেশী দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবার সম্ভাবনা রয়েছে এবং পরে একটি যৌথ বিবৃতি দেয়া হতে পারে।

৬ সেপ্টেম্বর শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখারের সঙ্গে আলাদা সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

একই দিনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী ৭ সেপ্টেম্বর হাসিনার সঙ্গে দেখা করবেন।

৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদানের একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ

প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর রাজস্থানের খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফ এবং আজমির শরীফ দরগাহ পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

সফরের প্রথম দিন স্থানীয় সময় সোমবার বিকালে নয়াদিল্লির আইটিসি হোটেলের মিটিং রুমে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর।

আরও পড়ুন: ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিজ ট্রাস

এ সময় তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলাপ হয় সেখানে। বিশেষ করে মঙ্গলবার হতে যাওয়া সাত সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

সকাল ১০টায় বাংলাদেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ছাড়াই ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। যদিও একদিন আগেই সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তিনি ভারত যাচ্ছেন।

একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর