এন্টি টেররিজম ইউনিটের প্রধান হিসেবে যোগদান করলেন রুহুল আমিন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৪২ পিএম

এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে যোগদান করলেন পুলিশের অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি নিজ দায়িত্ব বুঝে নেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গোপালগঞ্জ সদর থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এস এম রুহুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এস এম রুহুল আমিন ১২তম বিসিএস ব্যাচের পুলিশ ক্যাডার হিসেবে প্রথম স্থান অধিকার করেন। তিনি ৯১ সালের ২০ জানুয়ারি বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার ( এএসপি ) হিসেবে যোগদান করেন।

বর্ণাঢ্য কর্মময় জীবনে এস এম রুহুল আমিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার, সিলেট জেলার পুলিশ সুপার, ঢাকায় সিআইডির বিশেষ পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পুলিশের এই কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্ট ও দক্ষিণ সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে কাজ করেছেন।


একাত্তর/এআর

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। রোববার ভোর রাত সাড়ে ৪টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।
দেশে বড় ধরনের হামলার প্রস্তুতি নেয়া নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এটিইউ নতুন জঙ্গিদল তাওহীদুল উলূহিয়্যাহ আল জিহাহীর তিন...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর