নির্বাচনে কোনো দল না এলে সেটা তাদের সিদ্ধান্ত: হাসিনা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের এখনও এক বছরেরও বেশি সময় বাকি। আমরা চাই সবাই নির্বাচনে আসুক। এখন কোনো দল না এলে, সেটা তাদের দলের সিদ্ধান্ত। এজন্য সংবিধান তো আর বন্ধ থাকবে না।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে, সম্প্রতি চার দিনের ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্যের পর একে একে সাংবাদিকদের পক্ষ থেকে নানা বিষয় নিয়ে প্রশ্ন করা হয়।

আগামী বছরের নভেম্বরে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ মহাজোটে কাদের নেবে? জাতীয় পার্টিকে জোটে নেয়া হবে কি না। জাতীয় নির্বাচনেও দলের প্রার্থী পরিবর্তন হবে কি না এমন প্রশ্নও আসে সাংবাদিকদের কাছ থেকে। 

জবাবে শেখ হাসিনা বলেন, নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটে কে থাকবে সেটা সময় বলে দেবে। জাতীয় পার্টি আমাদের সাথে ছিলো, তারা নির্বাচন করেছে। আগামী নির্বাচনে কে কোথায় থাকবে সেটা সময় বলে দেবে। আওয়ামী লীগ উদারভাবে কাজ করে, আমাদের দরজা খোলা।

তিনি বলেন, জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যদি জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়। তবে না চাইলে কিছু করার নেই। এটা জনগণের ইচ্ছা। নির্বাচনের সময় কে কোথায় থাকবে তাতে আমাদের কোনো আপত্তি নেই।

সংসদ নির্বাচনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, যারা একটু বয়স্ক তাদের হয়তো বিশ্রাম দেয়া হয়েছে। আবার ভোটে প্রার্থী দিলে কে জিতে আসতে পারবে কি পারবে সেসব বিষয় হিসেবে করে ভোটে যাওয়া হয়। নির্বাচনে এখনও অনেক সময় বাকি।

এ সময় প্রধানমন্ত্রী সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশের সরকারে আসার পর থেকে আজকে দেশের যে উন্নয়ন আমরা করতে পেরেছি, যোগাযোগ ব্যবস্থা, নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, গৃহ তৈরি করে দেয়া, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। 

আরও পড়ুন: 'বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হয়েছে'

তিনি আরও বলেন, এই দেশে শীতকালে লাউ শিম খেতেন। এখন সারা বছর খান। এগুলো আকাশ থেকে পড়েনি। সে সুযোগ আমরা করে দিচ্ছি। এভাবে সার্বিক দিক থেকে অর্থনৈতিক থেকে বলেন, ব্যবসা-বাণিজ্য কর্মসংস্থান কাজ করে যাচ্ছি।

এর আগে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে আমাদের (বাংলাদেশের) সম্পর্ক ঐতিহাসিক। মুক্তিযুদ্ধকালে সহযোগিতা এবং ভাষা ও সংস্কৃতির মিলের কারণে এই সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।  

একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর