ঘূর্ণিঝড় ইয়াশ নিয়ে প্রস্তুতি আছে: প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ মে ২০২১, ০৪:১২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোন সময় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তাই সেটির ওপর নজর রাখা হচ্ছে ঘূর্ণিঝড় নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।  

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম, দুর্যোগব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও পাঁচটি মুজিব কিল্লার উদ্বোধন এবং ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেখানে গণভববন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রাকৃতিক দূর্যোগের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিরোধী দলে থাকলেও বিপদে আওয়ামীলীগ জনগণের পাশে দাঁড়িয়েছে’’

সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতায় বাংলাদেশ বিশ্বে প্রশংসিত।তারই স্বীকৃতি হিসেবে, গ্লোবাল এডাপটেশন সেন্টার বাংলাদেশে স্থাপন করা হয়েছে। 

প্রধানমন্ত্রী বলেন, ‘‘সম্পদের চেয়ে জীবনের মূল্য বেশি, যেকোনো দুর্যোগে জনগণকে সুরক্ষা দিতেই ব্যবস্থা নিচ্ছে সরকার’’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘বজ্রপাত, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন ও টর্নেডোসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে রক্ষা করতে সামগ্রিক প্রস্তুতির কাজ করছি আমরা।এ জন্য একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছি। এগুলো ধাপে ধাপে বাস্তবায়নও করছি”।

এছাড়াও, ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের তিনটি উপজেলায় উপকারভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



একাত্তর/এনএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর