সাজেদা চৌধুরীর আসনে ভোটগ্রহণ পাঁচ নভেম্বর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৬ পিএম

সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনে উপ নির্বাচন পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

ইসি জানিয়েছে, এ নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে। পাশাপাশি সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জনগণ যাতে ইভিএম সম্পর্কে সঠিক ধারনা পায় সেজন্য টিভিসিসহ নানা মাধ্যম প্রচার করবে নির্বাচন কমিশন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভায় এ তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ফরিদপুর-২ আসনের উপ নির্বাচনে আগ্রহী প্রার্থীর ১০ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১২ অক্টোবর যাচাই-বাছাই শেষে ১৯ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ভোটগ্রহণ হবে পাঁচ নভেম্বর।

এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা, সালথা ও নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রবাসী স্বামীর দেহ ঝুলছিল, স্ত্রীর মরদেহ পড়েছিল মেঝেতে

প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। এরপর সংসদ সচিবালয় ১৩ সেপ্টেম্বর ফরিদপুর-২ (নগরকান্দা) সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে। আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।


একাত্তর/এসি

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোট গণনা ও ফলাফলের।
সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর