রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোট গণনা ও ফলাফলের।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন সংসদ সদস্যরা। 

এবারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল ৩৪৯ জন সংসদ সদস্যের। তাদের ভোটেই নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। 

ভোটগ্রহণ শেষে এখন ভোট গণনার প্রক্রিয়া শুরু হবে। গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এর আগে এদিন দুপুর ২টায় ভোটগ্রহণ শুরুর পর নির্ধারিত সময় পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেন। ভোটগ্রহণকে কেন্দ্র করে সংসদ ভবনে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন।

ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেন। তাদের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। ভোটগ্রহণ শেষে এখন ভোট গণনার দিকে নজর সবার।

সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে দীর্ঘ সময় পর এবার রাষ্ট্রপতি পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনটি পেয়েছে বাড়তি গুরুত্ব।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেওয়ার পরও সংসদ ভবনে অবস্থান করতে পারেন এবং ভোট গণনার সময়ও তাদের উপস্থিত থাকার সুযোগ রয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শেষ পর্যন্ত কে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, এখন সেই ফলাফলের অপেক্ষায় রাজনৈতিক অঙ্গনসহ দেশের মানুষ।

আরবিএস
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর