শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি তথ্যমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৯:৩৪ পিএম

বিশ্ব শিক্ষক দিবসে সারা বিশ্বের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৫ অক্টোবর)  ফেসবুকে বাংলা ও ইংরেজি দু'টি ভাষায় দেয়া এই পোস্টে তথ্যমন্ত্রীকে নিজের স্কুলের ও কলেজের দু'জন শিক্ষকের পায়ে হাত দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। 

নিজের দেয়া পোষ্টে মন্ত্রী লেখেন, 'বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। প্রকৃতপক্ষে শিক্ষকরাই মানুষের জীবন গড়ার কারিগর। এর মাধ্যমে তারা জাতি গঠন করে। আমার জীবনে আমি কিছু অসাধারণ শিক্ষক পেয়েছি। এখানে আমার ইসহাক স্যার- যিনি আমাদের চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন এবং সুমঙ্গল মুৎসুদ্দি স্যার- যিনি চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে আমাদের পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন। আমরা ভাগ্যবান যে তারা এখনও আমাদের সাথে আছেন।'

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের খণ্ডকালীন শিক্ষক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ সবসময় তার পরিচয় দিতে গিয়ে বলেন, শিক্ষকতা তার পেশা আর রাজনীতি তার ব্রত। 


একাত্তর/এআর

শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। 
জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর