ভোটে গাইবান্ধার মত অনিয়ম হলেই ব্যবস্থা: সিইসি

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৬:৩৩ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসছে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার বলছেন, গাইবান্ধা উপ-নির্বাচনে অনিয়মে যে পদক্ষেপ নেয়া হয়েছে আগামী নির্বাচনগুলোতে অনিয়ম হলে একই পদক্ষেপ নেয়া হবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান।

তিনি জানান, বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় এই বৈঠকে বসছে ইসি। এতে সাবেক সিইসি, সাবেক নির্বাচন কমিশনার ছাড়াও ইসির সাবেকদের অনেকেই উপস্থিত ছিলেন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ বলেন, একজনের ভোট যদি আরেকজন দিয়ে দেয় নির্বাচন কমিশন চুপ থাকবে কেন? চোখের সামনে এসব দেখলেই নির্বাচন বন্ধ করা উচিত।

আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেন, যতদূর পারা যায় ইভিএম ব্যবহার কার জরুরী। এখানো আমাদের দেশে ভোট ডাকাতি হয়।  ইভিএম-এ সেই সুযোগ নেই।

এদিকে নিজের বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, গাইবান্ধা উপ নির্বাচনে অনিয়মে যে পদক্ষেপ নেয়া হয়েছে আগামী নির্বাচনগুলোতে একই পদক্ষেপ নেয়া হবে। আমারা আমাদের কাজ করেছি। 

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বলেছেন,  ইভিএমে সূক্ষ্ম কারচুপি সম্ভব। বাইরে কোনো হইচই নাই, কিছু নাই, অথচ ভেতরে কী হচ্ছে, গাইবান্ধায় যেটা আমরা দেখলাম। অন্য সিস্টেমে হলে (ব্যালট পেপারে কারচুপি) বাইরেও হইচই হতো। সেটা আরও ভালো করে দেখতে পারতেন। কারণ কেন্দ্র ক্যাপচার করতে তো লোকবল লাগবে।  

তিনি বলেন, গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে যে পদক্ষেপ নিয়েছে আমি তাদের স্বাগত জানিয়েছি। এই পর্যন্ত ঠিক আছে, পরের ধাপগুলোতে যেন স্লিপ না করেন। যদি করেন, তাহলে জাতির কাছে অন্যরকম একটা মেসেজ যাবে, যে আপনারা এইটুকু দেখানোর জন্য করলেন। বাকিটুকু করলেন না। এজন্য আইন আপনাদের শক্ত অবস্থানে যেতে বলেছে, প্লিজ ডু ইট। আর নির্বাচন কমিশন যদি মনে করে পরিবেশ ঠিক নেই, তাহলে নির্বাচন বন্ধ করতে পারেন। কোথাও কোনো বাধা নেই। কারণ সংবিধানের ১১৯ ধারা বলে আপনার কাজ হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা। বাকিটা আপনাদের চিন্তা-ভাবনা করতে হবে।

এর আগে, গত ৮ অক্টোবর সকাল ১০টায় জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন নিয়ে ৬৪ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। বৈঠকে চার নির্বাচন কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অতিরিক্ত আইজিপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর