অর্থনীতি পুনরুদ্ধারে নারীদের যুক্ত করতে হবে: স্পিকার

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৭:৩০ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরি এমপি বলেছেন, সকলের জন্য সমতা ভিত্তিক ভবিষ্যৎ অর্জনে ও সবুজ বিশ্ব নির্মাণে বৈশ্বিকভাবে উদ্ভাবনী সমাধানের দিকে সকলকে এগিয়ে যেতে হবে। সকলের মনে রাখতে হবে কোভিড পরিস্থিতি সমগ্র বিশ্বেই আমূল পরিবর্তন এনেছে।

তিনি বলেন, গভীর অর্থনৈতিক অনিশ্চয়তা, স্বাস্থ্য ঝুঁকি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা সংকট, জীবিকা সংকট ইত্যাদি সকল বিষয় বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক সম্প্রসারণের সাথে জড়িত। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও স্থিতিশীল সমাজ নির্মাণে সমতা ভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধার প্রয়োজন। এক্ষেত্রে, নারীরা অগ্রযাত্রীর ভূমিকা পালন করতে পারে।

এশিয়ান ফোরাম অফ পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্টর (এএফপিপিডি) উদ্যোগে ফিলিপাইনের ম্যানিলায় ‘প্রায়োরিটাইজিং উইমেন রাইটস এন্ড এম্পাওয়ারমেন্ট ইন কোভিড-১৯ প্যান্ডেমিক রেসপন্স এন্ড রিকভারি’ -শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পীকার রোববার (২৩ অক্টোবর) এসব কথা বলেন।

স্পীকার বলেন, সমগ্র মানবতা আজ কোভিড পরবর্তী পরিস্থিতির মুখোমুখি। কোভিড মহামারি সকল সেক্টরে ভয়ঙ্কর চ্যালেঞ্জ তৈরি করেছে। নারী ও মেয়েদের ওপর বিরূপ প্রভাবসহ গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সমাজের দরিদ্র অংশকে ক্ষতিগ্রস্ত করেছে।

ঘরে থেকে ভার্চুয়ালি কাজ করার নতুন ব্যবস্থা, ভ্যাক্সিন গ্রহণ ইত্যাদি বিষয়গুলো নারীদের জীবন, জীবিকা, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, স্বাস্থ্য ও তাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করেছে। কোভিড মহামারিকালীন নারী ও মেয়েরা সহিংসতার শিকার হয়েছে। কোভিডকালীন বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে। দেশের সীমান্ত পেরিয়ে বৈশ্বিকভাবে এসকল সমস্যা বৃদ্ধি পেয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিশেষ কিছু ক্ষেত্রে বৈশ্বিক বিনিয়োগ দরকার। আন্তঃদেশীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, সরাসরি বৈদেশিক বিনিয়োগ অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখতে পারে। রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, দৈনন্দিন খরচ কমানো ইত্যাদি উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে সচেষ্ট হতে হবে।

বৈশ্বিক জ্বালানি সংকট বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতিকে প্রভাবিত করছে। তাই সমতা ভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারে সুশীল সমাজসহ সকলের মনোযোগী হতে হবে।

সমাজের অতিদরিদ্র ব্যক্তিদের সহায়তা, আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা জাল বাস্তবায়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সমাজের অতি দরিদ্র গোষ্ঠী যেন ছিটকে না পরে সে লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান স্পীকার।

আরও পড়ুন: ডিএমপির নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক

স্পীকার বলেন, নারীদের অন্তর্ভুক্ত করে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের সহযোগিতা, কোলেটারেল ফ্রি লোন, ক্যাশ ইনসেন্টিভস, শ্রমবাজারে তাদের প্রবেশ বৃদ্ধি ইত্যাদি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। এর মাধ্যমে বৃহত্তর উন্নয়ন ও সবুজ বিশ্ব নিশ্চিতকরণ সম্ভব। নারী ও মেয়েদের প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে তাদের সুরক্ষা দিতে হবে। ই-কমার্সের মাধ্যমে অনলাইন প্লাটফর্মকে কাজে লাগিয়ে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে তাদের জন্য সুযোগ-সুবিধা বিস্তৃত করতে হবে।


একাত্তর/আরএ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ব বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে বৈশ্বিক আস্থা হুমকির মুখে।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরি এমপির সাথে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশ সফররত জার্মান পার্লামেন্টারি ডেলিগেসনের সদস্য রিনেট কুনাস্ট, আন্দ্রিয়াস লারেম, পল লারিডার, রিয়া স্রডার, আন্দ্রে হান ও...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক সংকটের এই সময়ে সরকারি ব্যয় কমাতে কম গুরুত্বপূর্ণ জিনিসপত্র ক্রয় এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, ‘আইটেম ক্রয়, যা অবিলম্বে প্রয়োজন নয়, তা এখন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর