দেশের পুঁজিবাজারকে যে পরামর্শ দিলো আইএমএফ

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১১:৫৮ পিএম

বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে অটোমেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সোমবার (৭ নভেম্বর) দেশের পুঁজিবাজারের সার্বিক অবকাঠামো নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সফররত আইএমএফ প্রতিনিধিদলের মধ্যে আলোচনায় অটোমেশনের বিষয়টি গুরুত্ব পায়। 

বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আইএমএফ প্রতিনিধিদল আলোচনায় কোনো সুপারিশ করেনি। তারা মূলত দেশের পুঁজিবাজার উন্নয়নে রিস্ক ম্যানেজমেন্টসহ অবকাঠামো উন্নয়নে কথা বলেছে। এ ছাড়া তারা অটোমেশনের ওপর জোর দেওয়ার কথা বলেছে। তবে ফ্লোর প্রাইস নিয়ে কথা হয়নি।’

আইএমএফ প্রতিনিধিদল আজ সকালে বিএসইসিতে আসে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে কমিশনের কর্মকর্তারা বৈঠক করেন।  

রেজাউল করিম বলেন, ‘এটি একটি রুটিন বৈঠক। আইএমএফ যতোবার বাংলাদেশে আসে প্রতিবার কমিশনের সঙ্গে বসে। প্রতিবার আইএমএফ এ ধরনের সভা করে।’

তিনি বলেন, ‘আইএমএফ আলোচনা করেছে বিএসইসি পুঁজিবাজারের উন্নয়নে কী কী উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে। ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে তারা খুব সন্তোষ প্রকাশ করেছে। এটা একটি ভালো উদ্যোগ বলে জানিয়েছেন তারা। এটা বাজার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে বলে তারা কমিশনকে ধন্যবাদ জানায়।’

রেজাউল করিম জানান, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (রিটস) এ ধরনের প্রোডাক্ট ডেরিভেটিবসহ নতুন নতুন পণ্য কীভাবে আনা যায় সে বিষয়ে তারা সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছে। এসব বিষয়ে আরও বেশি উদ্যোগ নেওয়ার জন্য তারা বিএসইসিকে অনুরোধ করেছে।

এ ছাড়া কমোডিটি এক্সচেঞ্জসহ পুঁজিবাজার অবকাঠামো উন্নয়নে তারা কারিগরি সহযোগিতা করবে। বিএসইসি যে কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে কাজ এগিয়েছে সেটা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছে। এ ছাড়া পরিবেশবান্ধব বন্ড বাজারে আনতে তারা সহযোগিতা করবে বলে জানিয়েছে। এ ধরনের বন্ডের চাহিদা ও জোগান বাড়াতে তারা সহযোগিতা করতে চেয়েছে।


একাত্তর/এআর


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
নতুন করে তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচির কাজ শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি। ওয়াশিংটনে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজন মারা গেছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে হায়ার বাংলাদেশ চট্টগ্রামে তাদের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার এবং দেশের ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।
বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর