আইএমএফের কিস্তি ছাড় নিয়ে সিদ্ধান্ত হয়নি, আলোচনা আরও দুই সপ্তাহ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি। ওয়াশিংটনে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেন-দরবারে কয়েকটি বিষয়ে এখনও সমাধান হয়নি। তবে আগামী দুই সপ্তাহের আলোচনায় এসব বিষয় মীমাংসার চেষ্টা করা হবে।

আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় যোগ দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এখন ওয়াশিংটনে অবস্থান করছে। সভার পঞ্চম দিনে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠকে ঋণের অর্থ ছাড়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নেবে বাংলাদেশ। কিস্তি ছাড়ের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। অনেক বিষয় এখনও রিজলভড হয়নি, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে। এখানে এক কথায় ‘হ্যাঁ’ বা ‘না’ বলার সুযোগ নেই।

সংস্কারে ব্যর্থতার কারণে কিস্তি স্থগিত হওয়ার খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আইএমএফ না করেছে কি না, সেটা তারাই বলতে পারবে। আমরা সবার মধ্যে ইতিবাচক মনোভাবই দেখছি। তারা বাংলাদেশের অর্থনীতি এবং বিএনপির পলিসির সঙ্গে একমত)।

আইএমএফের সঙ্গে বাংলাদেশের সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি চলছে। এ পর্যন্ত পাঁচ কিস্তিতে প্রায় ৩.৬ বিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ। তবে অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত থাকা বাকি কিস্তির অর্থ ছাড় নিয়ে বেশ কিছুদিন ধরে দর-কষাকষি চলছে। এবারের বৈঠকে আইএমএফের পক্ষ থেকে রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কার এগিয়ে নেওয়ার বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

কিছু সংবাদমাধ্যমে কিস্তি স্থগিতের খবর এলেও অর্থমন্ত্রী সেটিকে ‘ওয়ার্ক ইন প্রগ্রেস’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্যাকেজটা কী হবে, সে জন্য অপেক্ষা করতে হবে। তবে তারা সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে।

শুক্রবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ-আমেরিকার বাণিজ্য সম্পর্ককে ভিন্ন পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আইসিটি সেক্টরে আমেরিকার সাথে সহযোগিতা বাড়ানোর ওপর আমরা জোর দিচ্ছি।

২০২৩ সালে ৪৭০ কোটি (৪.৭ বিলিয়ন) ডলারের ঋণ চুক্তির বিপরীতে বাংলাদেশ এ পর্যন্ত ৩৬৪ কোটি ডলার পেয়েছে। ষষ্ঠ কিস্তির ১৩০ কোটি ডলার গত ডিসেম্বরে পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। বর্তমানে অর্থনীতির বিদ্যমান বাস্তবতা ও যুদ্ধের প্রভাব মোকাবিলায় বাজেট সহায়তা হিসেবে আইএমএফের কাছে আরও ৩০০ কোটি ডলারের চাহিদা রয়েছে বাংলাদেশের। আইএমএফ এই অর্থ ছাড়ের আগে সংস্কারের অগ্রগতি দেখতে চায়।

একাত্তর/এসি
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে...
২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।
বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাকে বর্তমান সরকার মধ্যমেয়াদি অর্থনৈতিক কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর