বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম সবচেয়ে বেশি বিকশিত হয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৮:১৭ পিএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে গণমাধ্যম সবচেয়ে বেশি বিকশিত হয়েছে।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে আগের যে কোন সরকারের সময়ের চেয়ে গণমাধ্যম বেশি বিকশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ক্ষেত্র তৈরি করেছেন।’

ফরহাদ হোসেন মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমী মিলনায়তনে ‘সুশাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ফরহাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল থাকলে যেমন একজন ভাল মানুষ হওয়া যাবে, তেমনি একজন ভাল সাংবাদিকও হওয়া যাবে।

তিনি বলেন, সাংবাদিকতায় ইতিবাচক প্রতিযোগিতা গণমাধ্যমকে যেমন সমৃদ্ধ করে তেমনি গণতন্ত্র ও সুশাসনকেও শক্তিশালী করে। আর পেশা হিসেবে সাংবাদিকতাকেও একটি নীতির ওপর প্রতিষ্ঠিত করতে হয়। আর সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম।

আরও পড়ুন: দেশে ডলারের কোনো সঙ্কট নেই: পররাষ্ট্রমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


একাত্তর/আরএ

জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
গণতন্ত্র বিশ্বাস করাটা একটি মানসিকতার বিষয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার...
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর