ডাকসু আগামী জাতীয় নির্বাচনের জন্য মডেল হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনসহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠেয় ছাত্র সংসদ নির্বাচনগুলো আগামী জাতীয় নির্বাচনের জন্য মডেল হয়ে থাকবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি। 

তবে ডাকসুর সাথে জাতীয় নির্বাচনকে একেবারে মিলিয়ে না ফেলতে সবার প্রতি অনুরোধ জানান তিনি বলেন, ডাকসুতে যারা ভোটার তারা দেশের একেবারে শিক্ষিত সমাজ। আর জাতীয় নির্বাচন হবে মিশ্র ভোটারদের নিয়ে। 

অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ডাকসুতে একটি ভালো নির্বাচন হবে। 

উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় আগামী নির্বাচনের প্রস্তুতি ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও যে অবস্থা আছে তাতে আগামী জাতীয় নির্বাচন করতে কোনো সমস্যা হবে না। সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে পুলিশসহ অন্য বাহিনীগুলো ট্রেনিং শুরু করে দিয়েছে। 

সভায় মাদকের সমস্যা নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, দেশে মাদক আসছেও বেশি, ধরাও পরছে বেশি। 
মিয়ানমারের আরাকান আর্মির প্রধান আয় মাদক অভিযোগ করে তিনি বলেন, তারা বেঁচেই আছে মাদকের ওপর। এর বাইরে সভায় রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। 

আরবিএস
বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দিয়েছে সরকার।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে...
‎প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান। 
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর