গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের তদন্ত প্রতিবেদন ইসিতে

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৭:১৪ পিএম

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম সংক্রান্ত বিস্তারিত তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদা সুলতানা একথা বলেন। খবর: বাসস। 

তিনি বলেন, ‘গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম সংক্রান্ত তদন্ত প্রতিবেদন পেয়েছি। তবে এটা নিয়ে আমরা কোন আলোচনা করিনি। দু’একদিনের মধ্যে এ নিয়ে বসবো। আশা করছি সামনের সপ্তাহে এবিষয়ে বিস্তারিত জানাতে পারবো। ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে।’ 

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন গাইবান্ধা উপ-নির্বাচনের মত দেখতে চান না উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা রংপুরে গাইবান্ধার মত নির্বাচন চাই না। এ বিষয়ে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। কখনই নির্বাচন কমিশন এ ধরনের নির্বাচন চায় না। আর এজন্য প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা লাগবে। নির্বাচন সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন করাটা অসম্ভব ব্যাপার।’ 

আরও পড়ুন: ৩ ডিসেম্বর হচ্ছে না ছাত্রলীগের সম্মেলন

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান এই কমিশনার।

তিনি বলেন, ‘গাইবান্ধায় যে ঘটনা ঘটেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। যেটা ঘটে গেছে, তা গেছে। কিন্তু তারপর জেলা পরিষদ, পার্বতীপুর পৌরসভা ও ফরিদপুর উপনির্বাচন ভালো হয়েছে। কোথাও কোন নেগেটিভ কথাবার্তা নেই। মাঠ প্রশাসন আমাদের সহযোগিতা করবে না, এই ধরনের কোনো বিষয় মনে হচ্ছে না। নির্বাচন ধারাবাহিকভাবে চলছে। মাঠ প্রশাসন ভালোই রেসপন্স করছে।’


একাত্তর/এসজে

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
বাংলাদেশের মোট ভোটারের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর