সীমান্ত হত্যা শূন্যে নামার আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৯:৫৯ পিএম

বাংলাদেশ-ভারত দীর্ঘ সীমান্তে হত্যাকাণ্ড ধীরে ধীরে শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। 

বুধবার (৪ জানুয়ারি) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে ঢাকা সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সর্বদা সোচ্চার থাকবে।’ 

তিনি বলেন, লালমনিরহাটের মতো কিছু পয়েন্টে সমস্যা রয়ে গেলেও সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-ভারত চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তের কয়েকটি পয়েন্টে হত্যার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে।

সীমান্ত হত্যার ঘটনা বাংলাদেশ-ভারত সম্পর্ককে বিব্রত করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, এটি আমাদের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে না। লালমনিরহাটে সাম্প্রতিক সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনাটি ঢাকা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের কাছে উত্থাপন করেছে বলেও জানান তিনি।

‘আমরা আশা করি এটি (সীমান্ত হত্যা) শূন্য স্তরে (সব পয়েন্টে) নেমে আসবে,’ উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের শীর্ষ নেতৃত্বে আন্তরিকতার অভাব নেই। 

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব একটি শান্ত, স্থিতিশীল ও অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। উভয়পক্ষই সীমান্তে যে কোনো মৃত্যুই উদ্বেগের বিষয় মর্মে সম্মত হয়েছে এবং সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। 

‘আমরা প্রশ্ন করেছি, কেন গুলি ভুক্তভোগীর পায়ে বা হাতে লাগেনি’, যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তবে এসব দুঃখজনক ঘটনা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত ব্যবস্থাপনায় দুই দেশের অনেক অর্জন রয়েছে। 

আলম এসময়ে দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে মিডিয়ার ভূমিকা নিয়েও কথা বলেন। বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘হাসিনা-মোদী শাসনে ভারত-বাংলা অনন্য বন্ধুত্ব: মিডিয়ার ভূমিকা’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে সুরজবার্তা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। প্রখ্যাত ভারতীয় সাংবাদিক ড. অয়নজিৎ সেন ভারতীয় পরিপ্রেক্ষিতের ওপর বিশেষ বক্তৃতা দেন এবং সুরজবার্তা সম্পাদক সুমি খান একটি ধারণাপত্র উপস্থাপন করেন।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচনে কোনো অনিয়ম হয়নি : সিইসি

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক সমীর কান্তি বড়ুয়া, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, দৈনিক দেশ রূপান্তরের চিফ রিপোর্টার উম্মুল ওয়ারা।


একাত্তর/এসজে

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষার প্রশ্নে বাংলাদেশ কোনো আপস বা ছাড় দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পবিত্র দুই মসজিদের সুরক্ষায় সাহায্য বা সহযোগিতা চাওয়া হলে...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর