সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৩:৪৫ পিএম

২০২৩ সালে অনুষ্ঠিতব্য পবিত্র হজের জন্য সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই করেছে বাংলাদেশ। 

সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পক্ষে তিন সদস্যের একটি প্রতিনিধি দল চুক্তিতে সই করে। 

ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম এবং হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

চুক্তি অনুযায়ী, এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন। 

চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৪ হিজরী সালের পবিত্র হজ আগামী ২৮ জুন হবার কথা।

আরও পড়ুন: মার্কিন পুলিশের গুলিতে বাংলাদেশি নিহত: ঢাকায় মানববন্ধন

হজ চুক্তিতে সৌদি অংশের হাজীদের ইমিগ্রেশন ঢাকায় অনুষ্ঠিত হবার শর্ত থাকছে। রুট টু-মক্কা এর আওতায় হাজীদের লাগেজ বিমান থেকে সরাসরি মক্কা মদিনার আবাসনে পৌঁছে দেয়া হবে। এতে লাগেজ বিড়ন্বনা হ্রাস পাবে।

বাংলাদেশের পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশি হাজিদের আধুনিক আবাসন পরিবহন ও অন্যান্য সুবিধাটি বৃদ্ধির ও হজের কোটা বৃদ্ধি করার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান।


একাত্তর/এসজে

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন পুণ্যার্থী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টি দুই দেশের মধ্যকার বিদ্যমান আইনি কাঠামো ও চুক্তির বিধান অনুযায়ী সুরাহা করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার...
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার...
নিজের বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ আমেরিকার শত্রুদের কাছে এই বার্তাই পাঠায় যে, দেশটি নিজের যোদ্ধাদেরই...
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন পুণ্যার্থী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর