থামছে না ডেঙ্গুর থাবা, আরও আট জনের মৃত্যু

নতুন আক্রান্ত প্রায় ১৬০০

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

দেশে ডেঙ্গুর সংক্রমণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। এর মধ্যে শুধু নভেম্বর মাসের প্রথম ৯ দিনেই প্রাণ হারিয়েছেন ৫২ জন।

এর আগের মাসগুলোতেও পরিস্থিতি ছিল বেশ আশঙ্কাজনক; অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর রেকর্ড রয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জনকে নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন রোগী।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর ডেঙ্গুর বিস্তার শুধু রাজধানী ঢাকাকেন্দ্রিক নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চলেও এর প্রকোপ সমানভাবে ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানেও বিষয়টি স্পষ্ট; এ সময়ে সবচেয়ে বেশি ৫৬৫ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে।

এছাড়া খুলনা বিভাগে ২২০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, বরিশাল বিভাগে ২২১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর এই ক্রমবর্ধমান বিস্তার রোধে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

একাত্তর/এআরএস
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৫৭ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ২৩৩ জন...
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম...
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার, স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী...
পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর আলোচনার সাথে, ১১ দফা দাবি বাস্তবায়নে সোচ্চার শিল্প মালিকরা। তাদের মতে, শ্রম দক্ষতা বাড়ানো, জ্বালানি সঙ্কটের সমাধান, সুদহার কমানোসহ চলমান সঙ্কটের সমাধান না হলে, টেকসই...
জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ মেলায় রাজধানীর কাফরুল এলাকার ‘মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশন’কে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন...
সময়টা ছিল ১৯১২ সালের ১৪ এপ্রিল। উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের সাথে ধাক্কায় ডুবে যায় সেই সময়ের সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল প্রমোদতরী আরএমএস টাইটানিক
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর