আগামী ডিসেম্বরে মাতারবাড়ি থেকে মিলবে বিদ্যুৎ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১০:২৪ এএম

আগামী ডিসেম্বরেই চালু হবে কক্সবাজারের মাতারবাড়ির ১২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এরিমধ্যে প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রস্তুত হচ্ছে গ্রিড লাইনও। 

বিদ্যুৎ ও জ্বলানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে পরিবেশের সুরক্ষাকেও গুরুত্ব দেয়া হয়েছে। আগামী ডিসেম্বরেই এখান থেকে বিদ্যুৎ মিলবে।

image


জানা গেছে, কক্সবাজারের মেহেশখালীর সাগর তীর মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি জাইকার সহায়তায় ঋণ চুক্তি হয় ২০১৪ সালে। প্রকল্পটির কাজ শুরুর পরই ২০১৬ সালের জুলাইয়ে গুলশানে জঙ্গি হামলায় অন্য জাপানি প্রকল্পের মতো এই প্রকল্পের কাজও থেমে যায়।

নিরাপত্তা নিশ্চিত করার পর ২০১৭ সালে জাইকা প্রধানকে নিয়ে এলাকাটি পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

image


এরপরই প্রকল্প এলাকায় ফিরে আসেন জাপানি শ্রমিক ও প্রকৌশলীরা। স্থানীয় শ্রমিকদের সমন্বয়ে এগিয়ে চলে প্রকল্পের কাজ। ইতিমধ্যে প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। 

আরও পড়ুন: রিজার্ভ চুরি: বাংলাদেশের পক্ষে রায়ে ফিলিপিনসের আপিল

নসরুল হামিদ বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিতের জন্য এখানে আল্ট্রা সুপার ক্রিটিকেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রকল্প কেবল বিদ্যুতের যোগান দেয়াই নয়, মাতারবাড়ি এলাকার উন্নয়নেও বড়ো রকমের অবদান রাখবে। 


একাত্তর/এসি

চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসমূহের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর