হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ ছয় লাখ ৮৩ হাজার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪১ পিএম

গত বছর দুটি থাকলেও এবার হজে যেতে সরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত প্যাকেজ অনুযায়ী, হজযাত্রায় সরকারি ব্যবস্থাপনায় প্রত্যেকের খরচ হবে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। 

বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। 

পরে সভা শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকের হজ প্যাকেজ সম্পর্কে জানান।

প্রতিমন্ত্রী জানান, এবার বাংলাদেশ থেকে এক লাখ ১৭ হাজার ১৯৮ হজ করতে পারবেন। তার মধ্যে সরকারি ১৫ হাজার ও বেসরকারি এক লাখ দুই হাজার ১৯৮ জন হজে অংশ নেবেন।

এদিকে গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এবার খরচ বেশি কেন এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, রিয়েলের মূল্য বৃদ্ধিতে ব্যয় বেড়েছে। এমনিতে খরচ বাড়েনি।

আরও পড়ুন: বাংলাদেশে সহযোগিতা অব্যাহত থাকবে: জাপানি রাষ্ট্রদূত

তিনি জানান, এবার তিনটা ক্যারিয়ারে হজযাত্রীদের পরিবহন করা হবে। কিন্তু প্যাকেজ একটাই থাকবে। 

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিমান ভাড়া আরও সহনীয় হওয়া দরকার ছিলো। ডেডিকেটেড ফ্লাইটের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে এয়ার লাইন্স একই ফ্লাইটে হজযাত্রীদের সঙ্গে অন্য যাত্রীও পরিবহন করে। এবার সেটা করা যাবে না।

বেসরকারি মোট চার ক্যাটগরির প্যাকেজ ঘোষণা হবে বৃহস্পতিবার। ডি ক্যাটাগরির যাত্রীদের খরচ ছয় লাখ ৫৭ হাজার ৯৬০ টাকা হতে পারে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।


একাত্তর/এসি

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর