অধিক জনশক্তি আমদানির আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৪ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে স্পিকারের সংসদ ভবন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খাচ্ছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। 

তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী। সৌদি আরবের সহায়তায় বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার নির্মিত হচ্ছে, যা দুইদেশের দৃঢ় বন্ধুত্বের প্রমাণ। সংসদীয় মৈত্রী গ্রুপের সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। এসময় বাংলাদেশ থেকৈ সৌদি আরবে অধিক জনশক্তি রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন স্পিকার। 

স্পিকার বলেন, বাংলাদেশের চিকিৎসকগণ অত্যন্ত দক্ষ। সৌদি আরবে অনেক হাসপাতাল রয়েছে, যেখানে বাংলাদেশি চিকিৎসকরা সুচিকিৎসা দিতে পারেন।

অপরদিকে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান বলেন, বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় সহযোগিতা করে থাকে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময় হলে দুই দেশের সংসদ সদস্যগণ অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সমৃদ্ধ হবেন। 

আরও পড়ুন: তিন বাঘ চান্দেশ্বর অফিস ছেড়ে গেলেও আতঙ্ক কাটেনি

তিনি জানান, বাংলাদেশের জনশক্তিকে অধিকতর দক্ষ করে তুলতে সৌদি আরবের পক্ষ থেকে প্রশিক্ষণ চলমান রয়েছে। এসময় ভবিষ্যতে অধিক জনশক্তি আমদানির আশাবাদ ব্যক্ত করে সৌদি আরবের এক্সপো ২০৩০-এর জন্য বাংলাদেশ সমর্থন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন রাষ্ট্রদূত। 

রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান বাংলাদেশকে আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 
চিকিৎসাসংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের দুইদিন আগেই ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর