খাস জমি দখলে শাস্তির বিধান রেখে সংসদে বিল পাস

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০২ পিএম

জাতীয় সংসদে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল ২০২৩’ পাস হয়েছে। হাট ও বাজারের সরকারি খাস জমি অবৈধভাবে দখল বা কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখে সংসদে বিলটি পাস হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলের ওপর দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

গত ৮ জানুয়ারি জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার বিলটি পাশের জন্য তোলেন ভূমিমন্ত্রী।

এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘দলিল যার  জমি তার’ এ স্লোগানটি অনেক জনপ্রিয় হয়েছে। আগামী অধিবেশনে এটি বিল আকারে সংসদে তোলা হবে। কোন নামজারি, খাজনা বা পর্চা ডিজিটালভাবে (অনলাইনে) ছাড়া গ্রহণ করা হচ্ছে না। সারা দেশে ভূমি অফিসে দুর্নীতি বন্ধে এসব ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আশা করা যায় এখন থেকে ভূমি অফিস সম্পর্কিত যত ধরনের অনিয়ম, দুর্নীতির অভিযোগ ছিল তা বন্ধ হবে।

বিলে অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে ফৌজদারি কার্যবিধির ৩২ অনুচ্ছেদের বাইরে গিয়ে তিনি অর্থদণ্ড আরোপ করতে পারবেন। আর বিলের বিধান লঙ্ঘন করে কোনো ব্যক্তি হাট ও বাজারের সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রাখলে বা খাস জমির ওপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।

আরও পড়ুন: অর্থ নয়, খাবার ও শীতের পোশাক চায় তুরস্ক: তুর্কি রাষ্ট্রদূত

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠাসহ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে ১৯৫৯ সালে প্রণীত অধ্যাদেশ রহিত করে বাংলায় নতুন বিলটি আনা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ এবং স্টেক হোল্ডারদের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হয়েছে।


একাত্তর/জো

পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এগুলোর মধ্যে আজ সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
বিগত সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবদীন।
ঐকমত্য কমিশনে আরও একটি দিন গেছে কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছানো ছাড়াই। সংসদে নারীর আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে আলোচনা হলেও কোনো দলই একমত হতে পারেনি কমিশনের দেয়া প্রস্তাবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রতিষ্ঠার ছয় দশক পর এ প্রতিষ্ঠান পরিচালনায় নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর