১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উঠছে

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০২:৫৫ পিএম

বিগত সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবদীন।

বুধবার (২৫ মার্চ) কমিটির দ্বিতীয় দিনের বৈঠকে প্রবেশের আগে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।

জয়নুল আবদীন বলেন, এখন পর্যন্ত যেসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে, তার প্রায় সব কটি বিষয়েই কমিটির সদস্যরা ঐক্যমতে পৌঁছেছেন। তবে দুই-একটি বিষয়ে এখনো আলোচনা চলমান রয়েছে।

কমিটির সভাপতি আরও জানান, অধ্যাদেশগুলোর বিষয়ে এখন পর্যন্ত বিরোধী দলের সঙ্গেও ঐক্যমত্য বজায় রয়েছে। তবে পরবর্তী বিষয়গুলোতে যদি কারও কোনো আপত্তি থাকে, তবে তা লিখিত আকারে জমা দেওয়ার জন্য বিশেষ কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সংসদের এই বিশেষ কমিটি অধ্যাদেশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে চূড়ান্ত বিল হিসেবে সংসদে উপস্থাপনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে বৈঠকে জানানো হয়।

একাত্তর/আরএ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর