সোমবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে দুই কোটি ২০ লাখ শিশু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৮ পিএম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচির আওতায় সোমবার ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপুসল।

দিনব্যাপী কর্মসূচিতে দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরা পেটে কেন্দ্রে আনতে হবে।

ছয় মাসের কম বয়সী এবং পাঁচ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

জাহিদ মালেক বলেন, ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুইবার ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর ফলে রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা কমে শূন্য দশমিক শূন্য চার শতাংশে নেমে এসেছে।

তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী এবং ৪০ হাজার স্বাস্থ্যকর্মী কাজ করবেন।

আরও পড়ুন: গণতন্ত্র হত্যাকারীরাই এখন গণতন্ত্রের কথা বলে: কাদের

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২ লাখ আইইউ লাল রঙের ক্যাসপুলের মেয়াদ উত্তীর্ণ হবে ২০২৪ সালের জুনে। আর ১ লাখ আইইউর নীল রঙের ক্যাপসুলের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।

কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলা, সিটি কর্পোরেশন ও মাঠ পর্যায়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/আরএ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার ছেলে ও মেয়ের এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশের পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া শিশু ও কিশোরীদের এইচপিভি টিকা দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে...
এডিস মশা নিধনে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘যে পর্যন্ত রোগী বাড়তে থাকবে সে সময় পর্যন্ত আমরা ভাবব ডেঙ্গু নিয়ন্ত্রণে আসে...
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে রোববার। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী...
দেশে সংঘাত ও প্রতিশোধের রাজনীতির অবসানের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা আর সংঘাত ও প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। দেশের স্বার্থে সমঝোতা ও গণতন্ত্রের...
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর